
নিজস্ব প্রতিবেদক


পহেলা বৈশাখের আনন্দ উদযাপনের মধ্য দিয়ে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হলো নতুন অপো এ৬কেতে। ‘স্মুথনেস উইদাউট লিমিট’ প্রতিশ্রুতি নিয়ে বাজারে আসা এই ডিভাইসটি ব্যবহারকারীদের দৈনন্দিন ডিজিটাল জীবনকে আরও স্মার্ট এবং নির্ভরযোগ্য করে তুলবে।
নতুন অপো এ৬কের অন্যতম আকর্ষণ এর ৫০ মেগাপিক্সেল আলট্রা-ক্লিয়ার ক্যামেরা, যা প্রতিটি মুহূর্তকে প্রাণবন্তভাবে ধারণ করতে সক্ষম। এআই পোর্ট্রেইট রিটাচিং, ডুয়েল-ভিউ ভিডিও ও নাইট মোডসহ উন্নত ফিচারের কারণে ব্যবহারকারীরা সহজেই পেশাদার মানের ফটোগ্রাফির অভিজ্ঞতা নিতে পারবেন।
স্মুথ পারফরম্যান্স নিশ্চিত করতে এতে ব্যবহৃত হয়েছে স্ন্যাপড্রাগন ৬৮৫ মোবাইল প্ল্যাটফর্ম, যা মাল্টিটাস্কিং, গেমিং ও দৈনন্দিন ব্যবহারে ল্যাগ-ফ্রি অভিজ্ঞতা দেয়। ৬,৫০০ মিলিঅ্যাম্পিয়ার শক্তিশালী ব্যাটারি দীর্ঘমেয়াদি ব্যবহার নিশ্চিত করে এবং রিভার্স চার্জিং সুবিধা ডিভাইসটিকে আরও ব্যবহারোপযোগী করেছে।
অপো এ৬কেতে রয়েছে ১২০ হার্জ আলট্রা ব্রাইট ডিসপ্লে, যা ব্যবহারকারীদের উজ্জ্বল ও স্মুথ ভিজ্যুয়াল অভিজ্ঞতা দেয়। পাশাপাশি, ৪ বছরের ফ্লুয়েন্সি গ্যারান্টি, এআই এডিটর ২.০, এআই গেমবুস্ট ২.০, এআই লিঙ্কবুস্ট ৩.০, থেফট প্রোটেকশন ও জেমিনি সহ সর্বাধুনিক এআই-চালিত প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।
অপো বাংলাদেশে অথোরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের ম্যানেজিং ডিরেক্টর ডেমন ইয়াং বলেন, “অপো এ৬কের মাধ্যমে আমরা ব্যবহারকারীদের প্রতিদিনের প্রয়োজনকে আরও সহজ এবং সমৃদ্ধ করার অভিজ্ঞতা দিতে চাই। শক্তিশালী পারফরম্যান্স, দীর্ঘস্থায়ী ব্যাটারি এবং স্মুথ ডিসপ্লে ব্যবহারকারীদের কাজ, বিনোদন ও কানেক্টিভিটি সব ক্ষেত্রে সাহায্য করবে।”
পহেলা বৈশাখ উপলক্ষে অপো এ৬কেতে রয়েছে বিশেষ অফার। ক্রেতারা পাবেন ৯০ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ও ২ বছরের ওয়ারেন্টি। এছাড়া, বিশেষ লটারি ক্যাম্পেইনের মাধ্যমে ও’লাইক এয়ারবাডস, এলিট ব্যাকপ্যাক, অপো টিশার্ট ও ক্যাপ জিতার সুযোগ থাকবে। সর্বোচ্চ ২০% ডাউন পেমেন্টে কার্ডলেস ইএমআই সুবিধাও থাকছে।
ক্রিস্টাল ব্লু ও ক্রিস্টাল ভায়োলেট রঙে ৪ জিবি + ১২৮ জিবি ভ্যারিয়েন্টের এই ডিভাইসটি সারাদেশে পাওয়া যাচ্ছে মাত্র ১৯,৯৯৯ টাকায়।
ফেনীর বহুল আলোচিত মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় ১৬ আসামিকে মৃত্যুদণ্ড দেওয়া বিচারিক আদালতের সেই বিচারকের বিচারিক ক্ষমতা প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে তাকে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।
জয়পুরহাটের আক্কেলপুরে আওয়ামী লীগ নেতার বাড়ি দখলের অভিযোগে রায়কালী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান বাবুকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে উপজেলা বিএনপি। দলীয় শৃঙ্খলা ও ভাবমূর্তি রক্ষার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দলটি। বহিষ্কারের পর সোমবার ইউনিয়নের বিভিন্ন এলাকায় মাইকিং করে বিষয়টি জানানো হয়।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যা মামলায় নতুন মোড় এসেছে। ঘটনার পর লিখিত বক্তব্যে হত্যার দায় স্বীকার করলেও বর্তমানে কারাগারে থাকা মামলার প্রধান আসামি কর্মচারী ফজলুর রহমান সেই বক্তব্য থেকে সরে এসেছেন। ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির কাছে দেওয়া লিখিত জবাবে তার দাবি, রুনাকে দুই মুখোশধারী ব্যক্তি ছুরিকাঘাত করেছেন এবং তাদের বাধা দিতে গিয়ে তিনিও আহত হন।
কিশোরগঞ্জের হোসেনপুরে বিয়ের পর নববধূকে নিয়ে বাড়ি ফেরার পথে বরের গাড়ি থেকে তাকে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। পরে স্থানীয়রা নববধূ ও ওই যুবককে আটক করেন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।