
নিজস্ব প্রতিবেদক


জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন না হলে চাঁদাবাজি, টেন্ডারবাজি, সন্ত্রাস এবং শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করা সম্ভব হবে না। তিনি বলেন, যারা সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে এখন তা থেকে সরে এসেছে, তাদের জবাব দেওয়ার সুযোগ আসছে স্থানীয় সরকার নির্বাচনে।
রোববার (১৯ জুলাই) সন্ধ্যায় পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ঐতিহাসিক তেঁতুলতলায় ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ উপলক্ষে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘যদি এই সরকারকে আমরা সংস্কার করতে না পারি, তাহলে পাথরশ্রমিকদের মজুরি বাড়াতে পারব না। টেন্ডারবাজি, চাঁদাবাজি, সন্ত্রাস এবং ব্যবসায়ীদের ভয়ভীতি দেখানোর সংস্কৃতিও বন্ধ করা যাবে না।’
তিনি অভিযোগ করেন, গত নির্বাচনের পর যারা সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিলেন, তারা এখন অবস্থান পরিবর্তন করেছেন। তার ভাষ্য, যারা আবু সাঈদের রক্তের ওপর দাঁড়িয়ে সংস্কারের কথা বলেছিলেন, তারা এখন বলছেন, ‘সংস্কারের প্রয়োজন নেই’। স্থানীয় সরকার নির্বাচনে জনগণ তাদের ‘লাল কার্ড’ দেখাবে বলেও মন্তব্য করেন তিনি।
বিএনপির সমালোচনা করে এনসিপির এই নেতা বলেন, গত দুই বছরে সাধারণ মানুষের প্রত্যাশা অনুযায়ী পরিবর্তন আসেনি। আইনশৃঙ্খলা, স্বাস্থ্য, অর্থনীতি ও সামাজিক নিরাপত্তাসহ বিভিন্ন ক্ষেত্রে ব্যর্থতার অভিযোগ তুলে তিনি বলেন, ‘এখনো সময় আছে, ঠিক হয়ে যান।’
বক্তব্যে তিনি পরিবারতন্ত্রেরও সমালোচনা করেন। তার দাবি, একই পরিবারের সদস্যদের ধারাবাহিকভাবে জনপ্রতিনিধি হওয়ার সংস্কৃতি গণতন্ত্রের পরিপন্থি। তিনি বলেন, ‘বাংলাদেশে আর কোনো পরিবারতন্ত্র চাই না। জনগণ যাকে ভোট দেবে, তাকেই নির্বাচিত হতে হবে।’
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে দলীয় নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেন, প্রশাসনকে ব্যবহার করে নির্বাচনে প্রভাব বিস্তারের চেষ্টা হলে জনগণ তা মেনে নেবে না।
পথসভায় আরও বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব এবং রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন, এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এবং রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক ও কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য আতিকুর রহমান মুজাহিদসহ দলের অন্যান্য নেতারা।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।