

আরএম সেলিম শাহী, স্টাফ রিপোর্টার: শেরপুরে ঝিনাইগাতীতে ট্রাক-সিএনজি’র মুখোমুখি সংঘর্ষে খোরশেদ আলম(৪০) নামে এক কাঠ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সিএনজি ড্রাইভার বিল্লালসহ আরো এক পথচারি আহত হয়েছে। ১৮ফেব্রুয়ারি রবিবার সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার তেতুলতলা বাজারে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি দল ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে প্রেরণ করে। নিহত খোরশেদ আলম উপজেলার বাকাকুড়া গ্রামের জুলহাস উদ্দিনের ছেলে। আহত সিএনজি চালক বিল্লাল(৩৫)শালধা গ্রামের সাইফুল ইসলামের ছেলে এবং পথচারি আব্দুল কাদির ঝুলগাঁও মাদ্রাসার শিক্ষক এবং সিলেটের বাসিন্দা।পুলিশ ও স্থানীয়রা জানায়, পান ভর্তি একটি ট্রাক ঝিনাইগাতী বাজার থেকে রওনা হয়ে তেতুলতলা বাজারে পৌছিলে শেরপুর থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী সিএনজি মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই খোরশেদ আলমের মৃত্যু হয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন আহতদের উদ্ধারসহ ট্রাকের নীচে ধুমড়েমোচড়ে চাপাপড়া সিএনজিটি উদ্ধার করে। এসময় ট্রাক ড্রাইভার ও হেলপার পালিয়ে যায়। পুলিশ ঘাতক ট্রাক আটক করে থানায় নিয়ে আসে।এ ব্যাপারে শেরপুরের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারি পরিচালক জাবেদ হোসেন মোহাম্মদ তারেক জানান, সংবাদ পাওয়া মাত্রই শেরপুর ও ঝিনাইগাতীর দুটি টিম দুর্ঘটনায় কবলিত ব্যক্তিদের উদ্ধারসহ ট্রাকের নীচে চাপাপড়া সিএনজিটি বের করা হয়েছে। আহতদের দ্রুত শেরপুর জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঝিনাইগাতী থানার এসআই রাজীব ভৌমিক জানান, ড্রাইভার ও হেলপার পালিয়ে যাওয়ায় চুয়াডাঙ্গা- ট-১২-০৯৮ নং ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে থানায় আনাসহ আইনগত বিষয় প্রক্রিয়াধীন রয়েছে।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।