সারাদেশ
মোবাইলে কথা বলা অবস্থায় ট্রেনের ধাক্কায় প্রাণ গেল নারীর
নিহত ভারতীয় রাণী সুন্দর গ্রাম এলাকার গোবিন্দ চন্দ্র রায়ের স্ত্রী। পুলিশ ও স্থানীয় জানান,নিহত ভারতীয় রাণী তার আত্মীয় বাড়ি যাওয়ার জন্যে রেল লাইনের পাশে মোবাইলে কথা বলতে ছিলেন। এবং একজনের জন্য অপেক্ষা করতে ছিলেন। এমন অবস্থায় চিলমারী থেকে ছেড়ে আসা তিস্তাগামী কম্পিউটার ট্রেনটির থাক্কায় ঘটনাস্থলেই তিনি নিহত হন। পরে খবর পেয়ে নিহতের স্বজনরা গিয়ে মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।
রাজারহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এছাড়াও রেলওয়ে পুলিশকে খবর দেয়া হয়েছে। রাজারহাট রেল স্টেশনের স্টেশন মাস্টার মোঃ মাইদুল ইসলাম বলেন,চিলমারী থেকে তিস্তাগামী কম্পিউটার ট্রেনের ধাক্কায় এক নারী নিহত হয়েছে বলে শুনেছি।
জনপ্রিয়
সারাদেশ থেকে আরও পড়ুন
বিদেশি নারী পর্যটককে ধর্ষণচেষ্টা মামলায় তিনজনের ১০ বছরের কারাদণ্ড
কক্সবাজারে বিদেশি এক নারী পর্যটককে ধর্ষণচেষ্টার ঘটনায় দায়ের করা মামলায় তিনজনকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিএসটিআইয়ের অভিযানে অনুমোদনহীন গিজার বিক্রির দায়ে হায়ার বাংলাদেশকে ৫০ হাজার টাকা জরিমানা
বৈধ মানসনদ (সিএম লাইসেন্স) ও প্রয়োজনীয় ছাড়পত্র ছাড়া স্টোরেজ ওয়াটার হিটার (গিজার) বাজারজাত করার অভিযোগে হায়ার বাংলাদেশ লিমিটেডকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। রাজধানীর গুলশান এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করা হয়।

মিয়ানমারে পাচারের পথে মনপুরায় সিমেন্ট-সার বোঝাই ট্রলার জব্দ, আটক ১
ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরা থেকে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া সিমেন্ট ও সার বোঝাই একটি ট্রলার জব্দ করেছে পুলিশ ও কোস্টগার্ডের যৌথ দল। এ সময় একজনকে আটক করা হয়েছে। তবে ট্রলারের মালিকসহ আরও কয়েকজন অভিযানের সময় পালিয়ে যান।

আকিজ সিরামিকস এর আরো ৩ টি নতুন এক্সক্লুসিভ শোরুমের উদ্বোধন
দেশের শীর্ষস্থানীয় সিরামিক টাইলস ব্র্যান্ড আকিজ সিরামিকস নোয়াখালী, লক্ষ্মীপুর ও কুমিল্লায় আরও তিনটি নতুন এক্সক্লুসিভ শোরুম উদ্বোধন করেছে। গ্রাহকদের আরও কাছে পৌঁছানো এবং উন্নত সেবা নিশ্চিত করার লক্ষ্যে এসব শোরুম চালু করা হয়েছে।

.jpg)







