সোহেল রানা,কুড়িগ্রামঃকুড়িগ্রামের রাজারহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান পদটি দখলের জন্য আগাম প্রচারণা যুদ্ধ শুরু হয়েছে। ভোটারদের মধ্যে সাড়া ফেলেছে ভোটের এ আগাম যুদ্ধ। উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পি পায়ে হেঁটে প্রচারণার কাজ শুরু করেছেন। এরই মধ্যে উপজেলার সাতটি ইউনিয়নের ভোটারদের কাছে দোয়া নেয়া সম্পন্ন করেছেন তিনি। রাজারহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুনুর মোহাম্মদ আক্তারুজ্জামান মতবিনিময় সভা করেছেন। রাজারহাট উপজেলা যুবদলের যুগ্ম- আহ্বায়ক রুশো চৌধুরী সম্ভব্য প্রার্থী হিসেবে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। অন্য প্রার্থীরা দোয়া চেয়ে সেঁটেছেন পোষ্ঠার। তফশীল ঘোষণার আগে প্রার্থীদের এই প্রচারণা যুদ্ধ ভোটারদের মধ্যে নান্দনিক ভোট উৎসবের ছাপ ফেলছে। চায়ের আড্ডায় চলছে ভোট নিয়ে বিশ্লেষণ। সম্ভব্য চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে রয়েছেন,জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পি, আলহাজ্ব আবুনুর মোহাম্মদ আক্তারুজ্জামান,মোঃ আবু তালেব সরকার,এটিএম ফিরোজ মন্ডল,রুশো চৌধুরী,মোঃ আনিসুর রহমান। সম্ভব্য ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে রয়েছেন,মোঃ আশিকুর ইসলাম মন্ডল সাবু, অজয় কুমার সরকার,আব্দুস ছামাদ ধনী,মোঃ রেজাউল হক মন্ডল রেজা,মোঃ নাজমুল হক নাজু,সাংবাদিক আইয়ুব আলী আনসারী। সম্ভব্য সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে রয়েছেন,ইয়াসমিন বেগম ফাতেমা,মাধবী রাণী,রত্না শিকদার ও ফারজানা আক্তার সুবর্ণ প্রমুখ। উল্লেখ,২০১৯ সালে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র হয়ে মোটরসাইকেল প্রতিকে ৪৬ হাজার ৬ শত ২৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছিলেন জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী আলহাজ্ব আবুনুর মোহাম্মদ আক্তারুজ্জামান পেয়েছিল ২৬ হাজার ৮৮ ভোট। সাতটি ইউনিয়নের ১ লাখ ৪২ হাজার ৩ শত ৭১ জন ভোটারের ৬০ টি কেন্দ্রে মোট বৈধ ভোট পড়েছিল ৭২ হাজার ৭ শত ১৭ টি।