

আরএম সেলিম শাহী, স্টাফ রিপোর্টার: স্বেচ্ছাসেবী সংগঠন ‘দরিদ্র ও অসহায় শিক্ষার্থী উন্নয়ন সংস্থা’ (ডপস) এর আয়োজনে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ইফতার এবং খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।মঙ্গলবার (১২ মার্চ) সকালে শহরের গৌরীপুরের ডপস ম্যাচ-১ প্রাঙ্গনে এ উপহারসামগ্রী বিতরণ করা হয়।ডপসের প্রতিষ্ঠাতা সদস্য মো. শাহিন মিয়া জানান, আমরা প্রতি বছর দরিদ্র পরিবারের মাঝে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ করি। আর এসব অর্থের জোগান দেয় হৃদয়বান কিছু ব্যক্তি। আমরা পর্যায়ক্রমে এ জেলায় প্রায় ৪ শতাধিক পরিবারকে এসব উপহার প্রদান করব। আজ সদর উপজেলায় প্রায় ১শত অস্বচ্ছল মানুষকে আমরা এ খাদ্যসামগ্রী বিতরণ করেছি।এ সময় উপস্থিত ছিলেন- সংগঠনের সভাপতি সার্জেন্ট শহীদুর রহমান (অব.), সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানা, কবি ও সাংবাদিক রফিক মজিদ, শিক্ষার্থী ফরিদ মিয়া, শিক্ষার্থী আব্দুল হাকিম প্রমুখ।উল্লেখ্য, এসব উপহারসামগ্রী মধ্যে ছিল- ২ কেজি সুগন্ধি চাল, আলু ২ কেজি, পেঁয়াজ আধা কেজি, মসুর ডাল ১ কেজি, তেল ১ লিটার, চিনি ১ কেজি, মুড়ি ১ কেজি, ছোলা বুট ১ কেজি ও খেজুর ১ কেজি।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।