সোহাগ মিয়া,রাজবাড়ী : ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৪ উপলক্ষ্যে অফিসার্স ক্লাব চত্বরে বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মো: জিল্লুল হাকিম, এমপি, মন্ত্রী, রেলপথ মন্ত্রণালয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজবাড়ী জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব আবু কায়সার খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিএম আবুল কালাম আজাদ, পিপিএম, পুলিশ সুপার, রাজবাড়ী; বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, সাবেক চেয়ারম্যান, জেলা পরিষদ রাজবাড়ী; ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন সিভিল সার্জন রাজবাড়ী; বীর মুক্তিযোদ্ধা বাকাউল আবুল হাসেম; বীর মুক্তিযোদ্ধা সিরাজ আহম্মেদ ও বীর মুক্তিযোদ্ধা মো: আ: জলিল মিয়া প্রমুখ।