

পবিত্র রমজান মাসে ধনী গরীবের ভেদাভেদ ভুলে প্রকৃত রমজান মাসের পবিত্রতা রক্ষা এবং সবার সাথে রমজানের শুভেচ্ছা বিনিময়ের অংশ হিসেবে ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রমের মাধ্যমে তাদের নতুন যাত্রা শুরু করে। তিন শতাধিকের বেশি সুবিধাবঞ্চিত, গরীব, অসহায় ও পথশিশুদের মাঝে ইফতার বিতরণ করেন উইনসাম স্মাইল ফাউন্ডেশন। মিরপুর ১২ ডি ব্লক ঈদগাহ মাঠে সমাজের সুবিধাবঞ্চিত, গরীব, অসহায় ও পথশিশুদের অংশগ্রহনে এই ইফতার বিতরণ করেন অত্র ফাউন্ডেশনের সদস্যবৃন্দগণ।ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোঃ জামাল হোসেন জানান, এ ধরনের উদ্যোগকে যারা সহযোগিতা করেছে তাদের আমি সাধুবাদ জানাই। এলিজা’স ডায়েরী, লোকি, ওয়ার্ল্ড ওয়াইড ইমিগ্রেশন, নোশন এ্যাপারেলস লিমিটেড, বাংলাদেশ ফ্লাই হাই, নাম প্রকাশে অনিচ্ছুক শুভাকাঙ্ক্ষী ও সামাজিক যোগাযোগ মাধ্যমের অনেক বন্ধুদের জন্যই আজ আমাদের প্রথম উদ্যোগটি সফল। আমি আশা করছি এ ধরনের উদ্যোগ আমরা প্রতিবছর অব্যাহত রাখবো।উইনসাম স্মাইল ফাউন্ডেশন সমাজের সুবিধাবঞ্চিত, গরীব, অসহায় ও পথশিশুদের জন্য বিভিন্ন ধরণের উন্নয়নমূলক কাজ করে যাবে।ফাউন্ডেশনের পরিচালক এলিজা আহমেদ জানান, এ ধরনের কাজে আমি সত্যিই আনন্দিত। সবার সহযোগিতায় আমাদের এই উদ্যোগটি সফল। যাদের সামর্থ্য আছে সকলকেই এ ধরনের উদ্যোগ নিতে আহ্বান জানাই। আগামীতে উইনসাম স্মাইল ফাউন্ডেশন সবার সহযোগিতা ও ভালোবাসায় সফলতা পাবে।ইফতার বিতরণের এই কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন শাকিল প্রধান, ঠাকুর মোঃ সাজিদ আনান, কামরান শেখ, কামরুল হাসান, ফাউন্ডেশনের ভলান্টিয়ার সহ আরো অন্যান্য।কর্মসূচি অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে একজন ভলান্টিয়ার জানান ‘আমার কাছে ইফতারি বিতরণ কর্মসূচি ছিল অনন্য অভিজ্ঞতা। সুবিধাবঞ্চিত পথশিশুদের হাতে যখন ইফতার তুলে দিয়েছিলাম, তাদের চোখে-মুখে যে আনন্দের উচ্ছ্বাস দেখেছি; তা আমাকে অবাক করেছে। মানুষ যে কত অল্পে খুশি হতে পারে, তা এই মানুষদের কাছে না গেলে বোঝার উপায় নেই।’
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।