হেড অফ ডিজিটাল মিডিয়া


সিরাজগঞ্জ প্রতিনিধিঃসিরাজগঞ্জের কাজিপুরে উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী। সোমবার সকালে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।সংবাদ সম্মেলনে খলিলুর রহমান সিরাজী বলেন, কাজিপুর থেকে বিতাড়িত আবুল কালাম ও আশরাফুল আলম নামে দুই উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী। যারা নিজেদের স্বার্থসিদ্ধির জন্য ও কাজিপুরে উপজেলা পরিষদের নির্বাচনকে বাধাগ্রস্ত করতে নানা ষড়যন্ত্র করছে। এই দুই প্রার্থী নানাভাবে কাজিপুরবাসির আশা আকাঙ্খার বাতিঘড় প্রকৌশলী তানভীর শাকিল জয় এমপিকে হেয়-প্রতিপন্ন করতে আমাকে জড়িয়ে নানা ধরনের মিথ্যা ও বানোয়াট কল্পকাহিনী রচনা করছে। এরা দুজনে তফসিল ঘোষনার পর থেকেই কাজিপুরের নির্বাচনকে বিতর্কিত করার মিশন নিয়ে মাঠে নেমেছে।উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হয়ে কাজিপুরের বাইরে অবস্থান করছে নিজেরা ভোটপ্রার্থনা না করে ব্যানার না ছাপিয়ে, প্রচার-প্রচারনা না করে অভিযোগের নানা কল্পকাহিনী রচনা করছে। সম্প্রতি সিরাজগঞ্জের একটি স্থানে সংবাদ সম্মেলন করে প্রকৌশলী সিরাজগঞ্জ-১ আসনের সাংসদ তানভীর শাকিল জয় এমপি ও আমাকে জড়িয়ে নানা মিথ্যা তথ্য ছড়াচ্ছে।তিনি আরও বলেন, আমি ঐ সংবাদ সম্মেলনে উত্থাপিত সকল মিথ্যা অভিযোগের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সবশেষে বলতে চাই, কাজিপুরের ঐক্যবদ্ধ আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের সকল নেতা, কর্মি, সমর্থক ও কাজিপুরের ২ লক্ষ ৩৪ হাজার ৫শত ১৯৮ জন ভোটার আগামী ৮ই মে নির্বাচনে ষড়যন্ত্রকারীদের প্রত্যাক্ষান করবে এবং আনারস প্রতিকে ভোট দিয়ে আমাকে পুনরায় নির্বাচিত করবে।এসময় উপজেলা আওয়ামীলীগের সভাপতি রেফাজ উদ্দিন মাষ্টার,কাজিপুরের পৌর মেয়র আব্দুল হান্নানসহ উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।