

সোহেল রানা: স্ত্রীর স্বীকৃতির দাবিতে বাড়ির গেটের সামনে বসে ক্ষোভ ঝাড়ছেন এক নারী। দেখাচ্ছেন বিয়ের কাবিননামাসহ আদালতের মামলার কাগজ পত্র। তার উপস্থিতি দেখে বাড়ীর গেটে তালা ঝুলিয়ে সটকে পড়েন বিজিবি পরিবারের সদস্যরা। কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের খিতাবখাঁ সরদার পাড়া গ্রামে এক বিজিবি সদস্যের বাড়িতে স্ত্রীর স্বীকৃতির দাবিতে অনশনে বসে আছেন এক নারী। অনশনকারী রিপা আক্তার নামের ওই নারী বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার আব্দুর রউফের মেয়ে। আর বিজিবি সদস্য আসাদুজ্জামান মাসুদ রাজারহাট উপজেলার সরদার পাড়া গ্রামের মৃত হাছেন আলীর পুত্র। রিপা আক্তার বলেন,পরিচয় থেকে তিন বছর প্রেমের পর ২০১৬ সালে কাবিন ছাড়াই মৌলভী দিয়ে বিয়ে পড়ানো হয় তাদের। এরপর থেকে কোন ভরন পোষন না দেয়ায় ২০১৯ সালে স্বামীর ২য় বিয়ের খবরে গর্ভে ৮ মাসের সন্তান নিয়ে স্বামীর বাড়িতে আসলেও তাকে বাড়িতে ঢুকতে দেয়া হয়নি। এরপর রিপা আক্তার আদালতের স্বরনাপন্ন হলে মাসুদকে কারাগারে পাঠায় আদালত। পরে ২০২২ সালের ২৮ নভেম্বর নতুন করে ১০ লাখ টাকা কাবিন নামায় কোর্টে বিয়ে করে মুক্তি পায় বিজিবি সদস্য মাসুদ। কিন্তু এরপরও ভরন পোষনসহ স্ত্রী স্বীকৃতি না দিয়ে তালাকনামা পাঠানোর কথা শুনেই বগুড়া থেকে এসে অনশনে বসেছেন রিপা আক্তার। স্বীকৃতি না পাওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাবেন বলে জানান তিনি। বিজিবি সদস্যের বিয়ে ও নারীর অনশনের বিষয়ে স্থানীয়রা কোন মন্তব্য করতে রাজী হয়নি। এ বিষয়ে রাজারহাট থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন,স্বামীর বাড়িতে নারীর অনশনের বিষয়টি অবগত নয় জানিয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানায়। অনশনকারী রিপা আক্তারের ৫ বছরের একটি পুত্র সন্তান রয়েছে। অপর দিকে ছুটিতে এসে আরেক স্ত্রী ও কন্যা সন্তানকে নিয়ে বাড়িতে অবস্থান করছেন আসাদুজ্জামান মাসুদ।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।