

কক্সবাজার জেলা প্রতিনিধি : শুক্রবার (২৪ মে) সকাল সাড়ে দশটা। কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে তীব্র গরমের মধ্যে মানুষের যখন হাঁসফাঁস অবস্থা তখন থাইংখালী ১৩ নং রোহিঙ্গা ক্যাম্পের কারিতাসের সেল্টার অফিস থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মানুষের তখন ছুটাছুটি শুরু হয়ে যায়। মিয়ানমার থেকে এসে তিলে তিলে যে জিনিসপত্রগুলো ছোট্ট ঘরটাতে সঞ্চয় করেছে সেগুলো বাঁচাতে তাদের আকুতির কোন শেষ নেই। তখন থেকে ক্যাম্পের আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। একে একে যোগ দেয় ৮টি ইউনিট। তাদের দীর্ঘ প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুনের লেলিহান শিখা। কিন্তু তার আগেই আগুনে পুড়ে যায় হাজারো রোহিঙ্গাদের স্বপ্ন। হাজারো রোহিঙ্গা এখন খোলা আকাশের নীচে সেল্টারহীন। তবে কোন প্রাণহানির ঘটনা ঘটেনি। ক্যাম্প থেকে পাওয়া ইন্সিডেন্ট রিপোর্ট অনুযায়ী, ক্যাম্পের আগুনে ৪৩০ টি সেল্টার ক্ষতিগ্রস্ত হয়েছে। যেখানে পুড়ে গেছে ২১০ টি সেল্টার। যার কারণে ৪ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছে। এছাড়া ২২০ টি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ৪৫ টি দোকান পুড়ে গেছে। কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক অতীশ চাকমা বলেন, ক্যাম্পের আগুন নিয়ন্ত্রণে এসেছে। সকাল সাড়ে দশটার দিকে খবর পাওয়ার সাথে সাথে আমরা কাজ শুরু করি। ফায়ার সার্ভিসের ৮ টি টিম আগুন নিয়ন্ত্রণে কাজ করে। যেখানে ২ শতাধিক সেল্টার পুড়ে গেছে। রোহিঙ্গারা জানান, হঠাৎ কারিতাস অফিস থেকে আগুন ধরলে আমরা নিরাপদে ছুটে আসি। তারপর ঘরবাড়ি পুড়ে গেছে। আমরা এখন খোলা আকাশের নীচে।এবিষয়ে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমান বলেন, বিভিন্ন উন্নয়ন সংস্থার সাথে সমন্বয় করে বিষয়টি নিয়ে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।