

সোহাগ মিয়া, রাজবাড়ী : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা ও পাশ্ববর্তী ফরিদপুর সদর উপজেলার চরাঞ্চলেকৃষক ও স্থানীয়দের মাঝে রাসেল ভাইপার সাপ আতংক বিরাজ করছে। স্থানীয়রা জানায়, গোয়ালন্দে উপজেলার উজানচর ও দৌলতদিয়া এবং ফরিদপুর সদর উপজেলার নর্থচ্যানেল ও চর মাধবদিয়া ইউনিয়নের চরাঞ্চল এলাকায় রাসেল ভাইপার সাপ আতংকে মানুষ নির্বিঘ্নে মাঠে কাজ করতে পারছে না।সোমবার (২৭ মে) দুপুরে শামীম শেখ (২২) নামে এক যুবককে রাসেল ভাইপার সাপে দংশন করলে, তাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বিকালে তার মৃত্যু হয় । শামীম গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়ন সংলগ্ন ফরিদপুর সদর উপজেলার নর্থচ্যানেল ইউনিয়নের গোলজার মন্ডলের ডাঙ্গী গ্রামের মমিন শেখের ছেলে। তার পরিবারের লোকজন জানায়, শামীম সোমবার দুপুরে নৌকা টেনে ডাঙ্গায় তোলার সময় পানির কাছে বালুর মধ্যে থাকা রাসেল ভাইপার সাপ তার পায়ে দংশন করে। এ সময় তার সাথে থাকা এক চাচা সাপটিকে মেরে ওই সাপসহ দ্রুত তাকে হাসপাতালে নিলে সেখানে তার মৃত্যু হয়। এ নিয়ে গত এক মাসে ওই একই এলাকায় একই সাপের কামড়ে তিন ব্যক্তি মারা গেলেন।কয়েকদিন আগে গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের চরাঞ্চল দেবীপুর গ্রামের ময়না বেগম (২৪) নামে এক কৃষাণীকে মাঠে কর্মরত অবস্থায় ওই একই সাপে দংশন করলে তার মৃত্যু হয়। এর কয়েকদিন আগে নর্থচ্যানেল ইউনিয়নের গোলজার মন্ডলের ডাঙ্গীর ইউনুছ শেখের ছেলে সাইদুর রহমান (৪০) একই সাপের দংশনে মারা যায়।এ ছাড়া গত সপ্তাহে বুধবার গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের শ্রীধাম দত্তপাড়া লেকপার এলাকার তোরাপ আলী (৬৫) কে বিষাক্ত সাপে দংশন করে। এরপর তাকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দিলে তিনি সুস্থ হন। এ বিষয়ে ওই হাসপাতালের আরএমও ডাঃ শরিফুল ইসলাম বলেন, রাসেল ভাইপার অত্যন্ত বিষাক্ত সাপ। মাঝে মাঝে চরাঞ্চলে এ সাপে কাটার খবর পাওয়া যায়। রোগীও আমাদের এখানে নিয়ে আসে। তবে আতংকিত হওয়ার কিছু নেই। আমাদের কাছে যথেষ্ট পরিমান এন্টিভেনম ইনজেকশন রয়েছে। সাপে কাটার পর সময় মত চিকিৎসা দিতে পারলে রোগী বেঁচে যাবে।গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা বলেন, চরাঞ্চলে রাসেল ভাইপার সাপের বিষয়টি উপজেলা আইন শৃঙ্খলা কমিটিতে উত্থাপিত হয়েছিল। আতংকিত না হয়ে সতর্কতার সহিত কৃষকদের কাজকর্ম করতে হবে। কাউকে সাপে কাটলে সাথে সাথে হাসপাতালে নিয়ে চিকিৎসা দিতে হবে।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।