সারাদেশ


লালমনিরহাটে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:৩১ মে ২০২৪, ০২:১১ অপরাহ্ন, শুক্রবার

লালমনিরহাটে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত
লালমনিরহাট প্রতিনিধি:"তামাক কোম্পানির হস্তক্ষেপ প্রতিহত করি,শিশুদের সুরক্ষা নিশ্চিত করি"--এই প্রতিপাদ্যে  লালমনিরহাটে জেলা পর্যায়ে পালিত হয়েচে বিশ্ব তামাকমুক্ত দিবস। 
এ উপলক্ষে শুক্রবার (৩১ মে) সকালে জেলা প্রশাসকের কার্যালয় হতে এক শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। 
এ সময় তামাক উৎপাদন, বিক্রয় ও আইন বাস্তবায়নের দাবী তুলে ধরা হয়।জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্যসেবা ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের যুগ্ন সচিব সালমা সিদ্দিকা মাহতাব।
জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহর সভাপতিত্বে এই আলোচনা সভায় পুলিশ সুপার সাইফুল ইসলাম, সিভিল সার্জন ডাক্তার নির্মলেন্দু রায়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সহ বিভিন্ন দপ্তরের লোকজন উপস্থিত ছিলেন।

সম্পর্কিত

আন্তর্জাতিক

জনপ্রিয়


সারাদেশ থেকে আরও পড়ুন

বিদেশি নারী পর্যটককে ধর্ষণচেষ্টা মামলায় তিনজনের ১০ বছরের কারাদণ্ড

কক্সবাজারে বিদেশি এক নারী পর্যটককে ধর্ষণচেষ্টার ঘটনায় দায়ের করা মামলায় তিনজনকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিএসটিআইয়ের অভিযানে অনুমোদনহীন গিজার বিক্রির দায়ে হায়ার বাংলাদেশকে ৫০ হাজার টাকা জরিমানা

বৈধ মানসনদ (সিএম লাইসেন্স) ও প্রয়োজনীয় ছাড়পত্র ছাড়া স্টোরেজ ওয়াটার হিটার (গিজার) বাজারজাত করার অভিযোগে হায়ার বাংলাদেশ লিমিটেডকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। রাজধানীর গুলশান এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করা হয়।

মিয়ানমারে পাচারের পথে মনপুরায় সিমেন্ট-সার বোঝাই ট্রলার জব্দ, আটক ১

ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরা থেকে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া সিমেন্ট ও সার বোঝাই একটি ট্রলার জব্দ করেছে পুলিশ ও কোস্টগার্ডের যৌথ দল। এ সময় একজনকে আটক করা হয়েছে। তবে ট্রলারের মালিকসহ আরও কয়েকজন অভিযানের সময় পালিয়ে যান।

আকিজ সিরামিকস এর আরো ৩ টি নতুন এক্সক্লুসিভ শোরুমের উদ্বোধন

দেশের শীর্ষস্থানীয় সিরামিক টাইলস ব্র্যান্ড আকিজ সিরামিকস নোয়াখালী, লক্ষ্মীপুর ও কুমিল্লায় আরও তিনটি নতুন এক্সক্লুসিভ শোরুম উদ্বোধন করেছে। গ্রাহকদের আরও কাছে পৌঁছানো এবং উন্নত সেবা নিশ্চিত করার লক্ষ্যে এসব শোরুম চালু করা হয়েছে।