

'ছেলেকে দেখলেই যেন মরে যাবো। মা ছাড়া আমার ছেলেটা কিছু চিনে না। ১১ মাস পর আজকে আমার ছেলে জয়নাল ফিরছে। আমি খুশিতে আত্মহারা। সরকার আমার ছেলেকে ফিরিয়ে আনছে। আজরোববার মিয়ানমার থেকে কারাভোগ শেষে দেশে ফেরা ছেলের অপেক্ষমাণ এক মা' বিআইডব্লিউটিএ ঘাটে এসব কথা বলছিলেন।ওই মায়ের নাম রশিদা বেগম। উখিয়ার জালিয়া পালং এলাকা থেকে ছেলেকে নেওয়ার জন্য এসেছেন। গত ১১ মাস আগে মালেশিয়া যাওয়ার পথে মায়ানমারে সেনাদের হাতে বন্দি হন তার ছেলে জয়নাল।তিনি জানান, 'ঈদের আগে ছেলের খবর পান তিনি।এরপর থেকে ছেলের জন্য বিভিন্ন সময় খরচের টাকা পাঠাতেন। এ পর্যন্ত ৮০ হাজার টাকা তার খরচ হয়েছে। কিছু না খেয়েই ছুটে এসেছি। ছেলেকে পেলেই আমার সব কষ্ট মুছে যাবে।' কাল থেকে অধীর অপেক্ষায় ছিলেন জানিয়ে বলেন, কখন সকাল হবে, আমার বুকের ধনকে ফিরে পাবো সেটির অপেক্ষায় ছিলাম। যখনই শুনছি ছেলেকে কক্সবাজার নুনিয়াছড়া ঘাটে আনা হচ্ছে তখনই হন্য হয়ে ছুটে আসি। সেখানে অপেক্ষারত আরো একজন স্বজনের সাথে কথা হয়। তার নাম রাশেদা আকতার। তিনি জানান, সকালেই ফোন করে জানিয়েছে ভাই পুত মুমিন রশিদ কক্সবাজার আসছে। এই খবরে তারা পরিবারের সবাই ছুটে এসেছেন। সকাল থেকে এখনো খাননি কিছুই। একই এলাকার ৬ জন একসাথে বন্দি হয়েছিলো তারা।তৃতীয়বারের মতো আজ রবিবার বাংলাদেশ আশ্রিত ১৩৪ মিয়ানমার বিজিপি ও সেনা সদস্য মিয়ানমার ফিরে যাচ্ছে। একই সাথে মায়ানমারে কারাভোগ করা ৪৫ জন বাংলাদেশি ফিরে আসছে বাংলাদেশে।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।