

খানখানাপুরে মসজিদ নির্মাণের নামে অবৈধভাবে জমি দখলের অভিযোগ উঠেছে। রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড এলাকার শেখ পাড়ায় এই ঘটনা ঘটেছে।এ অবৈধভাবে জমি দখলদারের কাছ থেকে মূল মালিক বা মূল প্রতিষ্ঠান কাছে ফিরে পেতে সেনা কর্মকর্তা দায়িত্বের প্রাপ্ত রাজবাড়ী জেলা শাখা ও রাজবাড়ী সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মোঃ নাজিম উদ্দিন মিয়া সভাপতি গোরস্থান বড় মসজিদ খানখানাপুর ও আলহাজ্ব মোঃ আমির আলী মোল্লা সভাপতি খানখানাপুর ফয়েজুন্নুনেছা দাখিল মাদ্রাসা।১৪ আগস্ট বুধবার সকালে সরজমিন পরিদর্শন করে দেখা যায় ওই স্থানে মসজিদ নির্মাণের কাজ করছেন শ্রমিকেরা।মূল প্রতিষ্ঠান জমি ফেরত পেতে অভিযোগে উল্লেখ করেন রাজবাড়ী সদর উপজেলার ৬ নং খানখানাপুর ইউনিয়নের গোরস্থান বড় মসজিদ ও খানখানাপুর ফয়েজুন্নুনেছা দাখিল মাদ্রাসার সভাপতি এই মর্মে আবেদন করিতেছি যে মরহুম সাহজুদ্দিন উদ্দিন শেখ পিতা মৃত কবিল শেখ ১৮/০৮/১৯৮৭ সালে সাফ কবলা মূলে তাহার নামেও দুটি দাগে ২ টি প্রতিষ্ঠানের নামে সাড়ে ১৬ শতাংশ করে মোট ৩৩ শতাংশ জমি ওয়াকফ করে দেন। উক্ত জমিতে ২০২৩ সনে আড়াই লক্ষ টাকার মূল্যের মাটি ভরাট করেন বর্তমান কমিটি।কিন্তু রাতের আঁধারে স্থানীয় মেম্বার নজরুল ইসলাম, খোকন শেখ, ইসাক খান, আখতার শিকদার চর খানখানাপুর শেখপাড়ায় জোরপূর্ব অন্যায় ভাবে প্রতিষ্ঠানের অগোচরে একখানা মসজিদ ঘর নির্মাণ করেন। বিষয়টি বর্তমান কমিটি নিষেধ করলেও তারা কোন কথা না শুনেই তাদের কাজ চালিয়ে যাচ্ছেন।খানখানাপুর ফয়েজুন্নুনেছা দাখিল মাদ্রাসার সভাপতি আলহাজ্ব আমির আলী মোল্লা জানান, চর খানখানাপুর, জেএল ১৬৭ বিএস খতিয়ান নং ৮৪১৯ দাগের উপর কোন স্থাপনা তুলতে নিষেধ করা হলে। তারা আমাদের উপর লাঠি সোটা নিয়ে এসে চড়া হন। আমি রাজবাড়ী সদর থানার ওসি ও সেনা কর্মকর্তার দৃষ্টিতে রাখতে চাই অভিযোগকৃত ব্যক্তিরা যে কাজ করছে তার সম্পূর্ণ আইন বিরোধী।অবিলম্বে তাদের শাস্তির ব্যবস্থা করতে হবে ।খানখানাপুর গোরস্থান বড় মসজিদের সভাপতি মোঃ নাজিম উদ্দিন মিয়া জানান, আমাদের প্রতিষ্ঠানের দায়িত্বে থাকা জমির উপর মসজিদ নির্মাণের নামে যে জমি দখলের পাঁয়তারা করছে অভিযুক্ত ব্যক্তিরা আমরা এদের শাস্তির দাবী জানাচ্ছি।খানখানাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম ইকবাল হোসেন জানান, শুনেছি এলাকাবাসী ওখানে মসজিদ নির্মাণ করছেন।অভিযুক্ত মেম্বার নজরুল ইসলাম জানান, এলাকাবাসী মসজিদ নির্মাণ করছে এ বিষয়ে আমি তেমন কিছু জানি না। রাজবাড়ী সদর থানার ওসি ইফতেখারুল আলম প্রধান জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।