

রাজশাহীর তানোরে ৮ ইঞ্চি ব্যাসার্ধের সরু নলকূপের গর্তে পড়ে আটকে থাকা দুই বছর বয়সী শিশু সাজিদকে দীর্ঘ ৩২ ঘণ্টার অভিযান শেষে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। তবে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর শিশুটির মৃত্যু হয়েছে। তানোর হাসপাতালের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের অপারেশন ও মেইনটেন্যান্স বিভাগের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।বৃহস্পতিবার রাত ৯টার দিকে শিশুটিকে গর্ত থেকে তুলে দ্রুত তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, যেখানে চিকিৎসকেরা সাজিদকে মৃত ঘোষণা করেন।ঘটনা শুরু হয় গতকাল বুধবার দুপুর সোয়া ১টার দিকে। তানোর উপজেলার পাচন্দর ইউনিয়নের কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে মায়ের সঙ্গে বাড়ির পাশের বিলে যাওয়ার সময় পরিত্যক্ত গভীর নলকূপের গর্তে পড়ে যায় সাজিদ, রাকিবুল ইসলামের ছেলে। গর্তটি পানির স্তর যাচাইয়ের জন্য খনন করা হলেও ব্যবহৃত না হওয়ায় পরিত্যক্ত অবস্থায় ছিল।ঘটনার পর বেলা ২টা ৫ মিনিটে ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান শুরু করে। একে একে আটটি ইউনিট যোগ দিয়ে টানা ৩২ ঘণ্টা ধরে অভিযান পরিচালনা করে। শিশুটি ৮ ইঞ্চি ব্যাসার্ধের সরু গর্ত দিয়ে মাটির গভীরে নেমে যাওয়ায় উদ্ধারকাজ জটিল হয়ে ওঠে।উদ্ধারকারীরা মূল গর্তের পাশ থেকে এক্সকাভেটর দিয়ে বিকল্প পথ তৈরি করতে খনন কাজ শুরু করেন। শিশুকে জীবিত রাখার জন্য অক্সিজেন সরবরাহ করা হয়। তবে আজ সন্ধ্যায় প্রায় ৩৫ ফুট পর্যন্ত খননের পর গর্তের মাটি জমাট বেঁধে যাওয়ায় অক্সিজেন সরবরাহ বিঘ্নিত হয়। এতে শিশুটির বেঁচে থাকার সম্ভাবনা ক্রমেই ক্ষীণ হয়ে আসে।অবশেষে রাত ৯টার দিকে ৩২ ঘণ্টার চেষ্টায় শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়। এরপর তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও তাকে আর বাঁচানো যায়নি।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।