
নিউজ কো-অর্ডিনেটর


ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি চালানোর ঘটনাকে ‘পুরোনো রাষ্ট্রব্যবস্থার পরিণতি’ বলে মন্তব্য করেছেন কবি ও চিন্তক ফরহাদ মজহার। তিনি বলেন, শেখ হাসিনার সময়কার রাষ্ট্রব্যবস্থাকে বহাল রেখে সেটিই ব্যবহার করে এই হামলা চালানো হয়েছে।সোমবার (১৫ ডিসেম্বর) বেলা ১১টার দিকে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ‘আততায়ী রাজনীতি ও গণকর্তব্য’ শীর্ষক এক জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ফরহাদ মজহার। সংবাদ সম্মেলনের আয়োজন করে ভাববৈঠকি ও গণ-অভ্যুত্থান সুরক্ষা মঞ্চ।ফরহাদ মজহার বলেন, শেখ হাসিনার পুরোনো রাষ্ট্রব্যবস্থাটা টিকিয়ে রাখা হয়েছে। পুরোনো রাষ্ট্রব্যবস্থাকে ব্যবহার করেই হাদিকে গুলি করা হয়েছে। এ জন্য আসিফ নজরুল দায়ী, অধ্যাপক ইউনূস দায়ী।তিনি অভিযোগ করেন, ৮ আগস্ট সংবিধানের কথা বলে ‘হাসিনাহীন হাসিনাব্যবস্থা’ কায়েম রাখা হয়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, শেখ হাসিনার সংবিধান রক্ষা করার শপথ নিয়েই বর্তমান উপদেষ্টা সরকার গঠিত হয়েছে, যা প্রকৃত অর্থে অন্তর্বর্তীকালীন সরকার নয়, বরং একটি সেনা-সমর্থিত উপদেষ্টা সরকার।ফরহাদ মজহার বলেন, দেশ অত্যন্ত জটিল পরিস্থিতির মধ্যে প্রবেশ করেছে। হাদিকে হত্যার চেষ্টা ৮ আগস্টের পর শেখ হাসিনার সন্ত্রাসী ব্যবস্থা বহাল রাখার সরাসরি ফল। তিনি সতর্ক করে বলেন, এই ব্যবস্থা কাউকে নিরাপদ রাখবে না।তিনি আরও বলেন, শরিফ ওসমান হাদি একমাত্র লক্ষ্য নন। গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া তরুণদের একটি নির্দিষ্ট গোষ্ঠীকে টার্গেট করা হচ্ছে। তাঁর মতে, হাদিকে গুলি করার মধ্য দিয়ে সেই লক্ষ্যবস্তুদের সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা হয়েছে।সংবাদ সম্মেলনে বিচার বিভাগের স্বাধীনতা প্রসঙ্গেও কথা বলেন ফরহাদ মজহার। তিনি বলেন, বিচার বিভাগ নির্বাহী বিভাগ থেকে প্রকৃত অর্থে স্বাধীন নয় এবং সব সময় নির্বাহী ও আইন প্রণয়ন বিভাগের সঙ্গে ভারসাম্য রক্ষা করে চলে। তবে বিচার বিভাগ কখনোই জনগণের অভিপ্রায় থেকে বিচ্ছিন্ন হতে পারে না; বরং জনগণের অভিপ্রায়ের অধীনেই বিচার ব্যবস্থা পরিচালিত হওয়া উচিত।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।