
নিউজ কো-অর্ডিনেটর
-7502.png&w=3840&q=75)

মাথায় গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান বিন হাদির মস্তিষ্ক ছাড়া শরীরের অন্যান্য গুরুত্বপূর্ণ অঙ্গ এখনো ‘নিয়ন্ত্রণযোগ্য’ রয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমান।সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে শরিফ ওসমান বিন হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স সিঙ্গাপুরের উদ্দেশে ছেড়ে যাওয়ার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আট নম্বর গেটের সামনে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান।এদিন বেলা দেড়টার কিছু সময় আগে আইসিইউ সুবিধাসংবলিত অ্যাম্বুলেন্সে করে শরিফ ওসমান বিন হাদিকে বিমানবন্দরের আট নম্বর গেট দিয়ে আনা হয়। পরবর্তীতে বেলা ১টা ৫৫ মিনিটে বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দেয়।প্রেস ব্রিফিংয়ে সায়েদুর রহমান বলেন, ওনার গুলিবিদ্ধ মস্তিষ্ক ছাড়া শরীরের অন্যান্য অর্গান—বিশেষ করে কিডনি, হার্ট ও রেসপিরেশন—এই তিনটি দিক এখন পর্যন্ত নিয়ন্ত্রণযোগ্য বলা যায়। প্রয়োজনীয় ওষুধ ও অক্সিজেন সাপোর্টের মাধ্যমে এগুলো আপাতত স্থিতিশীল রাখা সম্ভব হচ্ছে।তিনি আরও জানান, এয়ার অ্যাম্বুলেন্স যাত্রার আগে বাংলাদেশ সরকার এবং সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের মধ্যে টেলিকনফারেন্সে যোগাযোগ হয়েছে। একই সঙ্গে ঢাকার এভারকেয়ার হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের ভিত্তিতেই ওসমান বিন হাদিকে সিঙ্গাপুরে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।সায়েদুর রহমান বলেন, আমরা কেবল তার জন্য দোয়া চাই। আল্লাহর রহমতে যদি সবকিছু অনুকূলে থাকে, তাহলে হাদি হয়তো একটি পর্যায়ের সুস্থতা নিয়ে ফিরে আসতে পারবেন।উল্লেখ্য, গত শুক্রবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন রাজধানীর পুরানা পল্টন এলাকায় চলন্ত মোটরসাইকেল থেকে শরিফ ওসমান বিন হাদিকে গুলি করা হয়। এ ঘটনায় দেশজুড়ে ব্যাপক উদ্বেগ ও প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।