
নিউজ কো-অর্ডিনেটর


কুড়িগ্রামের উলিপুর উপজেলার তবকপুর ইউনিয়নের মাটিয়াল আদর্শ বাজার এলাকায় ঘুষের বিনিময়ে দুইটি বিদ্যুৎ মিটার সংযোগ দিতে এসে চিলমারী জোনাল অফিসের তিনজন লাইনম্যানকে আটক করেছে স্থানীয় জনতা।স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় আগে থেকেই পোল টু পোল বিদ্যুৎ সংযোগ ছিল। ওই সংযোগের বিপরীতে দুইটি মিটার স্থাপনের উদ্দেশ্যে গত শুক্রবার রাত আনুমানিক ৯টার দিকে ঘটনাস্থলে আসেন জোনাল অফিসের কর্মচারীরা। অভিযোগ রয়েছে, এ কাজে প্রায় অর্ধ লক্ষ টাকার লেনদেনের কথা ছিল। প্রথমে মোট সাতজন লাইনম্যান ঘটনাস্থলে এলেও পরিস্থিতি আঁচ করতে পেরে চারজন পালিয়ে যান। পরে স্থানীয়রা তিনজনকে আটক করেন।স্থানীয়দের দাবি, দুইটি মিটার সংযোগ দেওয়ার জন্য প্রায় ৫০ হাজার টাকার সমঝোতা হয়। অন্যদিকে সংশ্লিষ্ট গ্রাহকের বক্তব্য অনুযায়ী, জোনাল অফিসে আলোচনা করে ৩০ হাজার টাকার বিনিময়ে দুইটি মিটার সংযোগ দেওয়ার কথা হয় এবং কাজ শেষে কর্মচারীদের জন্য খাওয়া-দাওয়ার ব্যবস্থাও রাখার কথা ছিল।এ বিষয়ে সংযোগপ্রত্যাশী মন্টু জানান, জোনাল অফিসে আগেই তার সঙ্গে কথা হয়েছে। সেখানে ৩০ হাজার টাকার বিনিময়ে দুইটি মিটার সংযোগ দেওয়ার আশ্বাস দেওয়া হয়।স্থানীয়রা আরও জানান এবং জানা গেছে, ওই রাতে মিটার সংযোগকে কেন্দ্র করে খাবার রান্নার পূর্ণ প্রস্তুতি নেওয়া হয় এবং কয়েকজন লাইনম্যান খেতে বসেনও। তবে অর্ধেক খাওয়ার আগেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তারা সেখান থেকে পালিয়ে যান। মাজেদুল ইসলামের বাড়িতে এই খাওয়া-দাওয়ার আয়োজন করা হয়েছিল বলে জানা গেছে, যা তাঁর স্ত্রী নিশ্চিত করেছেন।এ সময় জোনাল অফিসের কর্মচারী শাকিল, রিপনসহ আরও একজনকে একটি মোটরসাইকেলসহ স্থানীয়রা আটক করেন। পরে তারা স্বীকার করেন যে তারা খাওয়া-দাওয়ার উদ্দেশ্যেই সেখানে এসেছিলেন। জনতার চাপে তারা মিটার সংযোগ না দিয়ে পোল টু পোল সংযোগ বিচ্ছিন্ন করে স্থান ত্যাগ করেন বলে জানা গেছে।এ বিষয়ে চিলমারী জোনাল অফিসের এজিএম আলামিন মিয়া বলেন, বিষয়টি সম্পর্কে ইতিমধ্যে অবগত হয়েছি এবং সম্পূর্ণ বিষয়টি অস্বীকার করে তিনি বলেন তারা শামীম নামের এক গ্রাহকের অভিযোগের প্রেক্ষিতে সেখানে গিয়েছিল।ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং ঘুষের বিনিময়ে বিদ্যুৎ মিটার সংযোগ দেওয়ার অভিযোগ নতুন করে আলোচনায় এসেছে।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।