সারাদেশ


কুষ্টিয়া নির্বাচন অফিসে অগ্নিসংযোগ: তদন্তে পুলিশ


সহ-সম্পাদক

শাহারিয়া নয়ন

প্রকাশিত:২০ ডিসেম্বর ২০২৫, ০১:২৩ অপরাহ্ন, শনিবার

কুষ্টিয়া নির্বাচন অফিসে অগ্নিসংযোগ: তদন্তে পুলিশ

কুষ্টিয়ার সিনিয়র জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে আটটার দিকে অফিস ভবনের পেছনের জানালার কাঁচ ভেঙে দুর্বৃত্তরা ভেতরে আগুন ধরিয়ে দেয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

 

খবর পেয়ে সকাল সাড়ে নয়টার দিকে কুষ্টিয়ার জেলা প্রশাসক (ডিসি) ইকবাল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে সকাল ১০টার দিকে নির্বাচন অফিসের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে তিনি এক জরুরি রুদ্ধদ্বার বৈঠকে বসেন।

 

নির্বাচন অফিসের নিরাপত্তারক্ষী রাজ্জাক জানান, সকাল সাড়ে আটটার দিকে তিনি দুইতলায় অবস্থান করছিলেন। হঠাৎ ধোঁয়ার গন্ধ পেয়ে নিচে নেমে স্টোর রুমে আগুন দেখতে পান। তাৎক্ষণিকভাবে পাশেই থাকা পানি ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনেন।

 

জেলা নির্বাচন অফিসের হিসাবরক্ষক মো. আসাদুজ্জামান জানান, যে কক্ষে আগুন দেওয়া হয়েছে সেটি সদর উপজেলা নির্বাচন অফিসের স্টোর রুম। সেখানে ভোটারদের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষিত থাকে। তবে আগুনে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

 

কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। জেলা প্রশাসকও ঘটনাটি দেখেছেন। স্টোর রুমে আগুনের ঘটনা কীভাবে ঘটেছে এবং এর পেছনে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে তদন্ত চলছে।

 

এ ঘটনায় নির্বাচন অফিসের নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।


জনপ্রিয়


সারাদেশ থেকে আরও পড়ুন

বিদেশি নারী পর্যটককে ধর্ষণচেষ্টা মামলায় তিনজনের ১০ বছরের কারাদণ্ড

কক্সবাজারে বিদেশি এক নারী পর্যটককে ধর্ষণচেষ্টার ঘটনায় দায়ের করা মামলায় তিনজনকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিএসটিআইয়ের অভিযানে অনুমোদনহীন গিজার বিক্রির দায়ে হায়ার বাংলাদেশকে ৫০ হাজার টাকা জরিমানা

বৈধ মানসনদ (সিএম লাইসেন্স) ও প্রয়োজনীয় ছাড়পত্র ছাড়া স্টোরেজ ওয়াটার হিটার (গিজার) বাজারজাত করার অভিযোগে হায়ার বাংলাদেশ লিমিটেডকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। রাজধানীর গুলশান এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করা হয়।

মিয়ানমারে পাচারের পথে মনপুরায় সিমেন্ট-সার বোঝাই ট্রলার জব্দ, আটক ১

ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরা থেকে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া সিমেন্ট ও সার বোঝাই একটি ট্রলার জব্দ করেছে পুলিশ ও কোস্টগার্ডের যৌথ দল। এ সময় একজনকে আটক করা হয়েছে। তবে ট্রলারের মালিকসহ আরও কয়েকজন অভিযানের সময় পালিয়ে যান।

আকিজ সিরামিকস এর আরো ৩ টি নতুন এক্সক্লুসিভ শোরুমের উদ্বোধন

দেশের শীর্ষস্থানীয় সিরামিক টাইলস ব্র্যান্ড আকিজ সিরামিকস নোয়াখালী, লক্ষ্মীপুর ও কুমিল্লায় আরও তিনটি নতুন এক্সক্লুসিভ শোরুম উদ্বোধন করেছে। গ্রাহকদের আরও কাছে পৌঁছানো এবং উন্নত সেবা নিশ্চিত করার লক্ষ্যে এসব শোরুম চালু করা হয়েছে।