.webp&w=3840&q=75)

শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাশপুর ইউনিয়নের বুধাইরহাট বাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে শতাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার (৪ জানুয়ারি) সকালে সংঘটিত এ ঘটনায় জাবেদ শেখ (২০) নামে এক তরুণ গুরুতর আহত হয়েছেন। ককটেল ছুড়তে গিয়ে তার বাঁ হাত মারাত্মকভাবে ক্ষতবিক্ষত হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিলাশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুদ্দুস ব্যাপারী ও তার প্রতিদ্বন্দ্বী আব্দুল জলিল মাতবরের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এই বিরোধের জের ধরেই রোববার সকালে বুধাইরহাট বাজারে দুই পক্ষ মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে।
জাজিরা থানা পুলিশ জানায়, এর আগের দিন শনিবার রাতে একই এলাকায় দুই পক্ষের লোকজন ৮ থেকে ১০টি ককটেল বিস্ফোরণ ঘটায়। সেই ঘটনার রেশ ধরে সকালে সংঘর্ষের সূত্রপাত হয়। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষ বাজারের অন্তত দুটি ব্যবসাপ্রতিষ্ঠান ও দুটি বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করলে বাজারজুড়ে একের পর এক শতাধিক ককটেল বিস্ফোরণ ঘটে।
পুলিশ জানায়, আহত জাবেদ শেখ সংঘর্ষের সময় ককটেল নিক্ষেপ করতে গিয়ে নিজেই বিস্ফোরণের শিকার হন। এতে তার বাঁ হাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
স্থানীয়রা জানান, বিলাশপুর ইউনিয়নে কুদ্দুস ব্যাপারী ও আব্দুল জলিল মাতবরের সমর্থকদের মধ্যে আধিপত্য নিয়ে বিরোধ নতুন নয়। এর আগেও গত বছরের ৫ এপ্রিল ও ২ নভেম্বর একই এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে, যা দেশজুড়ে আলোচনার সৃষ্টি করেছিল। ওইসব ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনে একাধিক মামলা হয়। বর্তমানে আব্দুল জলিল মাতবর কারাগারে রয়েছেন এবং কুদ্দুস ব্যাপারী জামিনে মুক্ত হয়ে এলাকা ছেড়ে অবস্থান করছেন। তবে তাদের সমর্থক মান্নান ব্যাপারী ও নাসির ব্যাপারীর নেতৃত্বে নতুন করে সংঘর্ষের আশঙ্কা তৈরি হয়েছে।
ঘটনার পর সংঘর্ষে নেতৃত্ব দেওয়া মান্নান ব্যাপারী ও নাসির ব্যাপারী এলাকা থেকে আত্মগোপনে রয়েছেন। তাদের মুঠোফোনও বন্ধ পাওয়া গেছে।
এ বিষয়ে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহম্মদ বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষে শতাধিক ককটেল বিস্ফোরণ হয়েছে। একজন গুরুতর আহত হয়েছেন। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।