.webp&w=3840&q=75)

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা ও ঝিনাইদহের মহেশপুর এলাকা থেকে পৃথকভাবে দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে আলমডাঙ্গা থেকে উদ্ধার হওয়া মরদেহটির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। অন্যদিকে ঝিনাইদহের মহেশপুর থেকে উদ্ধার হওয়া যুবকের নাম জুয়েল রানা (২৪)। পরিবারটির অভিযোগ, জুয়েলকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে আলমডাঙ্গা উপজেলার কায়েতপাড়া বিল এলাকায় প্রথম মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকজন কৃষক ভুট্টা ক্ষেতে সেচ দিতে গিয়ে শীতের জ্যাকেট পরা এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তারা বিষয়টি তিওরবিলা পুলিশ ফাঁড়ি ও আলমডাঙ্গা থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
পুলিশের প্রাথমিক ধারণা, অজ্ঞাত দুর্বৃত্তরা ওই ব্যক্তিকে শ্বাসরোধ করে হত্যার পর মরদেহটি ভুট্টা ক্ষেতে ফেলে রেখে গেছে। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৪০ বছর বলে ধারণা করা হচ্ছে। আলমডাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) বানী ইসরাইল জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে এবং পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
অন্যদিকে, ঝিনাইদহের মহেশপুর উপজেলার নেপা ইউনিয়নের খোসালপুর সীমান্তবর্তী ইছামতি নদী থেকে একই দিন সকালে জুয়েল রানা নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। জুয়েল খোসালপুর গ্রামের আনারুল হকের ছেলে।
পরিবারের সদস্যদের দাবি, ব্যাগ হারানোর ঘটনাকে কেন্দ্র করে জুয়েলকে হত্যা করা হয়েছে এবং হত্যার পর মরদেহ নদীতে ফেলে দেওয়া হয়। তারা এ ঘটনায় অন্তত তিনজন জড়িত থাকতে পারে বলে সন্দেহ করছেন।
মহেশপুর থানার পরিদর্শক (তদন্ত) সাজ্জাদ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। নিহতের হাত ও পায়ে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পুলিশ জানিয়েছে, দুটি ঘটনাই গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।