
জেলা প্রতিনিধি


চিকিৎসা নিতে এসে পানির জন্য সংগ্রামে নামতে হচ্ছে রোগী ও তাদের স্বজনদের। রংপুরের কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টানা সাত দিন ধরে পানি সরবরাহ বন্ধ থাকায় পুরো হাসপাতালজুড়ে তৈরি হয়েছে চরম মানবিক সংকট।
সরেজমিনে দেখা গেছে, হাসপাতালে ভর্তি অনেক রোগী বাধ্য হয়ে নিচতলা থেকে পানি টেনে এনে বাথরুম ব্যবহার করছেন। অসুস্থ শরীর নিয়ে এভাবে পানি বহন করা রোগীদের জন্য যেমন কষ্টকর, তেমনি এটিকে অমানবিক ও মারাত্মক স্বাস্থ্যঝুঁকিপূর্ণ বলেও মন্তব্য করছেন ভুক্তভোগীরা।
রোগী ও স্বজনদের অভিযোগ, পানির অভাবে টয়লেট ব্যবহার, হাত-মুখ ধোয়া ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় কাজ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। পরিচ্ছন্নতা বজায় রাখা সম্ভব না হওয়ায় সংক্রমণের ঝুঁকি বাড়ছে। বিশেষ করে নারী, শিশু ও বয়স্ক রোগীরা সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন।
হাবিবুর রহমান নামে এক রোগীর স্বজন বলেন, চিকিৎসা নিতে এসে এমন দুর্ভোগ কখনো কল্পনা করিনি। পানি ছাড়া হাসপাতাল কীভাবে চলে, সেটাই বুঝতে পারছি না।
স্থানীয়দের মতে, টানা সাত দিন ধরে পানি সংকট চললেও কার্যকর কোনো সমাধান না হওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বহীনতা স্পষ্ট হয়ে উঠেছে। দ্রুত পানি সরবরাহ স্বাভাবিক না হলে হাসপাতালের সার্বিক স্বাস্থ্যসেবায় বড় ধরনের বিপর্যয় দেখা দিতে পারে বলেও আশঙ্কা করছেন সচেতন মহল।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুজয় সাহা বলেন, আমি বৃহস্পতিবার অফিস করেছি। তবে এ বিষয়ে আমাকে কেউ অবগত করেননি। আপনাদের কাছ থেকেই বিষয়টি এই মুহূর্তে জানতে পারলাম। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
রংপুর জেলা সিভিল সার্জন ডা. শাহীন সুলতানা জানান, আমাকে বিষয়টি কেউ জানায়নি। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সঙ্গে কথা বলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে সাত দিন ধরে পানি সংকট কেন সমাধান করা হয়নি, তা তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা বলেন, আমি একটু আগে বিষয়টি জানতে পেরেছি। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সঙ্গে কথা বলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
হাসপাতালে পানি সংকট নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন রোগী, স্বজন ও স্থানীয় বাসিন্দারা।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।