

কুষ্টিয়ায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান আরও জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পৃথক তিনটি অভিযানে এক মাদক চোরাকারবারিকে আটক করার পাশাপাশি ইয়াবা, মদ ও চোরাচালানি বিড়িসহ বিপুল পরিমাণ অবৈধ মালামাল জব্দ করেছে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)।
বিজিবি সূত্র জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৪ জানুয়ারি ২০২৬ তারিখ দুপুর আনুমানিক ১টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার নওদাপাড়া ব্রিজ এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে ব্যাটালিয়ন সদরের একটি টহল দল মো. জগলু (৫৬) নামে এক বাংলাদেশি নাগরিককে আটক করে। এ সময় তার কাছ থেকে ভারতীয় ১৩৫ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব মালামালের আনুমানিক সিজার মূল্য ধরা হয়েছে ১ লাখ ৯৬ হাজার ৫৩০ টাকা।
এদিকে একই দিন বিকেল আনুমানিক ৫টা ৪৫ মিনিটে চিলমারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার আলিম ডোবা নামক স্থানে আরেকটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চিলমারী বিওপির একটি চৌকস টহল দল মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৬০০ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করে। এসব চোরাচালানি বিড়ির আনুমানিক বাজারমূল্য ৩৩ হাজার টাকা।
এরপর রাত আনুমানিক ১১টা ৪০ মিনিটে রামকৃষ্ণপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মোহাম্মদপুর মাঠে পৃথক আরেকটি অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ২০ বোতল মদ জব্দ করা হয়। উদ্ধারকৃত মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, তিনটি অভিযানে উদ্ধার করা মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালের মোট সিজার মূল্য ২ লাখ ৫৯ হাজার ৫৩০ টাকা। আটককৃত আসামি, উদ্ধার করা ইয়াবা ও মোটরসাইকেল আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মিরপুর থানায় হস্তান্তর করা হয়েছে এবং এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এছাড়া মালিকবিহীন অবস্থায় উদ্ধারকৃত মাদকদ্রব্য ধ্বংসের জন্য ব্যাটালিয়ন সিজার স্টোরে সংরক্ষণ করা হয়েছে এবং চোরাচালানি মালামাল কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) জানায়, সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করা এবং মাদক পাচারসহ সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে তারা সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। সাম্প্রতিক এই অভিযানগুলো মাদক ও চোরাচালানবিরোধী কার্যক্রমে বিজিবির সক্রিয় ও কার্যকর ভূমিকার স্পষ্ট প্রমাণ। ভবিষ্যতেও এ ধরনের অপরাধ দমনে বিজিবির অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।