
জেলা প্রতিনিধি
.jpg&w=3840&q=75)

র‌্যাব-৯ এর অভিযানে সুনামগঞ্জের তাহিরপুরে উচ্চ মাত্রার বিস্ফোরক তৈরির বিভিন্ন উপকরণ জব্দ করা হয়েছে। জব্দকৃত সামগ্রীর মধ্যে রয়েছে ১ দশমিক ১২৫ কেজি ইন্ডিয়ান পাওয়ার জেল, ৬টি ইলেকট্রিক ডেটোনেটর, ১০টি নন-ইলেকট্রিক ডেটোনেটর এবং ৫৪ ইঞ্চি কর্ডেক্স।
র‌্যাব সূত্রে জানা যায়, গত ২৮ জানুয়ারি (বুধবার) রাত ৯টা ১০ মিনিটে র‌্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জের একটি আভিযানিক দল তাহিরপুর থানাধীন লাউড়েরগড় বাজার এলাকায় টহলরত অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, বারেকটিলা ওয়াচ টাওয়ারের দক্ষিণ পাশে কয়েকজন ব্যক্তি বিস্ফোরক দ্রব্যসহ অসৎ উদ্দেশ্যে অবস্থান করছে।
সংবাদ পাওয়ার পর র‌্যাবের আভিযানিক দল আনুমানিক রাত ১০টার দিকে ঘটনাস্থলে পৌঁছালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা দুই থেকে তিনজন ব্যক্তি একটি হলুদ ও সবুজ রঙের কাপড়ের ব্যাগ ফেলে রেখে দৌড়ে পালিয়ে যায়। পরে ব্যাগটি তল্লাশি করে উল্লিখিত বিস্ফোরক তৈরির উপকরণ জব্দ করা হয়।
র‌্যাব জানায়, উদ্ধারকৃত ইন্ডিয়ান পাওয়ার জেল, ডেটোনেটর ও কর্ডেক্স অত্যন্ত শক্তিশালী বিস্ফোরক তৈরিতে ব্যবহৃত হয়, যা নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের সম্ভাবনা রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ বৃহস্পতিবার রাত ৯টা ৫৫ মিনিটে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে অজ্ঞাতনামা পলাতক ব্যক্তিদের বিরুদ্ধে দ্য স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট, ১৯৭৪ এবং এক্সপ্লোসিভ সাবস্ট্যান্সেস অ্যাক্ট, ১৯০৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হয়েছে। একই সঙ্গে জব্দকৃত আলামত তাহিরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও জানান, বিস্ফোরক দ্রব্যের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে র‌্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
প্রসঙ্গত, গত ৫ আগস্ট থেকে অদ্যাবধি র‌্যাব-৯ সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার দায়িত্বপূর্ণ এলাকা থেকে ৪০টি দেশি ও বিদেশি আগ্নেয়াস্ত্র, ১০৪ রাউন্ড গুলি, ৫টি ম্যাগাজিন, ৯ হাজার ৬২৫ গ্রাম বিস্ফোরক, ৫৪টি ডেটোনেটর, ১টি সাউন্ড গ্রেনেড, ৫টি পেট্রোল বোমা, ১১টি ককটেল এবং বিপুল পরিমাণ এয়ারগানের গুলিসহ মোট ৯৯টি এয়ারগান উদ্ধার করেছে।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।