.jpg&w=3840&q=75)

সুনামগঞ্জের দিরাই উপজেলায় বিশেষ ক্ষমতা আইনের মামলার এক পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতারের পর পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার জগদল ইউনিয়নের হোসেনপুর গ্রামে এ ঘটনা ঘটে।
ছিনিয়ে নেওয়া আসামি সাজ্জাদ মিয়া (৪৫) হোসেনপুর গ্রামের ওয়াফছর মিয়ার ছেলে। তার বিরুদ্ধে সিলেটে দায়ের হওয়া বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল।
স্থানীয় বাসিন্দা হেলাল উদ্দিন জানান, বিকেলে দিরাই থানার এসআই হেলাল মিয়া বাড়ি থেকে সাজ্জাদ মিয়াকে গ্রেফতার করে হাতকড়া পরান। পরে তাকে থানায় নেওয়ার পথে তার চাচা নুরুল ইসলামসহ কয়েকজন স্বজন পুলিশের কাছ থেকে হাতকড়াসহ তাকে ছিনিয়ে নিয়ে যায়।
ঘটনার পর স্থানীয় ইউপি সদস্য লায়েক মিয়ার মধ্যস্থতায় হাতকড়াটি উদ্ধার করে পুলিশের কাছে ফেরত দেওয়া হয়। আসামিকে পুনরায় পুলিশের কাছে সোপর্দ করার বিষয়ে গ্রামে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত হোসেনপুর গ্রামে বৈঠক চলছিল।
জগদল ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য লায়েক মিয়া বলেন, গ্রেফতারের পর আত্মীয়-স্বজনরা তাকে ছিনিয়ে নিয়ে গেছে বলে শুনেছি। হাতকড়া পুলিশের কাছেই রয়েছে।
দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী ঘটনাটি নিশ্চিত করে বলেন, বিশেষ ক্ষমতা আইনের মামলার এক আসামিকে গ্রেফতারের পর তার স্বজনরা ছিনিয়ে নিয়েছে। হাতকড়া উদ্ধার হয়েছে এবং ওই আসামিকে পুনরায় গ্রেফতারের চেষ্টা চলছে। পুলিশ জানিয়েছে, ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।