
নিজস্ব প্রতিবেদক


কক্সবাজার সমুদ্র সৈকতট্যুরিস্ট পুলিশ বাংলাদেশ। গত ২৫ মার্চ থেকে ৩০ মার্চ ২০২৬ পর্যন্ত সৈকতের সুগন্ধা পয়েন্ট এলাকায় পৃথক পৃথক ঘটনায় এসব শিশু নিখোঁজ হয় বলে জানা গেছে।
ট্যুরিস্ট পুলিশ সূত্রে জানা যায়, ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে পর্যটকদের উপচে পড়া ভিড়ে সুগন্ধা বিচ এলাকা থেকে কুমিল্লার নাসের বিন রাইয়ান (৫) ও আব্দুল্লাহ ইউসুফ (৭), চট্টগ্রামের সাতকানিয়ার মোঃ আবির (৮), চট্টগ্রামের নাফিজা (৫) এবং ঢাকার রামপুরার মোঃ আমান (৪) হারিয়ে যায়। এছাড়া ২৫ মার্চ ঢাকার কেরানীগঞ্জের আনাম (৪), কক্সবাজার সদরের আব্দুর রহমান (৪) এবং ৩০ মার্চ টেকনাফের শাহপরীর দ্বীপ থেকে আসা মোছাঃ ইয়াছমিন আক্তার (১৬) নিখোঁজ হয়।
শিশুরা হারিয়ে যাওয়ার পর তাদের অভিভাবকরা সৈকতে দায়িত্বে থাকা ট্যুরিস্ট পুলিশের শরণাপন্ন হন। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে পুলিশ সদস্যরা তাৎক্ষণিকভাবে সৈকতের বিভিন্ন পয়েন্টে তল্লাশি চালান এবং মাইকিংয়ের মাধ্যমে অনুসন্ধান কার্যক্রম জোরদার করেন।
পরবর্তীতে নিরলস প্রচেষ্টার মাধ্যমে একে একে সব শিশুকে উদ্ধার করে ট্যুরিস্ট পুলিশ বক্সে নিয়ে আসা হয়। পরে যথাযথ যাচাই-বাছাই শেষে শিশুদের স্ব স্ব অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়।
এ ঘটনায় ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নে একটি সাধারণ ডায়েরি (জিডি নং-৪৯৫, তারিখ: ২৬ মার্চ ২০২৬) লিপিবদ্ধ করা হয়েছে। নিজেদের সন্তানদের ফিরে পেয়ে অভিভাবকরা আবেগাপ্লুত হয়ে পড়েন এবং ট্যুরিস্ট পুলিশের দ্রুত পদক্ষেপ ও দায়িত্বশীলতার প্রশংসা করেন।
ট্যুরিস্ট পুলিশ জানিয়েছে, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে তারা সবসময় সচেষ্ট রয়েছে। বিশেষ করে শিশু ও নারী পর্যটকদের সুরক্ষায় সৈকতে নজরদারি জোরদার করা হয়েছে। একই সঙ্গে অভিভাবকদের সন্তানদের প্রতি আরও সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।