

ঝিনাইদহ সদর থানায় মামলা দায়েরকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটোয়ারীসহ নেতাকর্মীদের ঘিরে বিক্ষোভ করেছেন বিএনপি, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। একপর্যায়ে থানার ভেতরে অবরুদ্ধ হয়ে পড়েন এনসিপির নেতারা। পরে জেলা বিএনপির নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
শুক্রবার রাত ৯টার দিকে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজা বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদকে প্রধান আসামি করা হয়।
এছাড়া ঝিনাইদহ জেলা ছাত্রদলের বর্তমান ও সাবেক সাধারণ সম্পাদকসহ আটজনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ১১০ থেকে ১৫০ জনকে। মামলা দায়েরের পর এনসিপির নেতারা দ্রুত আসামিদের আইনের আওতায় আনার দাবি জানান।
এদিকে মামলার খবর ছড়িয়ে পড়লে ঝিনাইদহ শহরে বিক্ষোভ মিছিল বের করেন বিএনপি, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। মিছিলটি সদর থানার সামনে গিয়ে অবস্থান নেয়। এ সময় থানার ভেতরে অবস্থান করছিলেন নাসীরুদ্দীন পাটোয়ারীসহ এনসিপির নেতাকর্মীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, একপর্যায়ে বিক্ষোভকারীরা থানার গেট খুলে ভেতরে প্রবেশের চেষ্টা করেন। এ সময় বাইরে থেকে থানার ভেতরে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে জেলা বিএনপির নেতারা ঘটনাস্থলে এসে বিক্ষুব্ধ নেতাকর্মীদের সরিয়ে নেন। পরে পুলিশ পাহারায় নাসীরুদ্দীন পাটোয়ারীসহ এনসিপির নেতাদের নিরাপদে বের করে দেওয়া হয়।
এর আগে শহরের পুরাতন কালেক্টরেট মসজিদ থেকে বের হওয়ার সময় নাসীরুদ্দীন পাটোয়ারীর ওপর ডিম নিক্ষেপ ও তার নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।