Ad

শেষ ওভারে তিন বলে তিন ছয় হাঁকিয়ে মুম্বাইকে জেতালেন টিম ডেভিড।

সামসুল আলম

হেড অফ ডিজিটাল মিডিয়া

প্রকাশিত:
bt6rfr78_tim-david-bcci_625x300_30_April_23
Durbin News

দিনটি ছিলো মার্চ মাসের শেষ দিন। আইপিএল ইতিহাসের ১০০০ তম ম্যাচ। ম্যাচ শুরুর আগে পনেরো মিনিটের ছোট্ট আয়োজনের পর মুম্বাই ইন্ডিয়ানস ও রাজস্থান রয়্যালস মাঠে নামে জয়ের লড়াইয়ে। তবে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে নামে রানের বৃষ্টি। রাজস্থানের দেওয়া ২১৩ রানের টার্গেটে খেলতে নেমে ৩ বল হাতে রেখেই অবিশ্বাস্য ম্যাচ জিতে নেয় মুম্বাই। আর জয়ের নায়ক সিঙ্গাপুরী বংশোদ্ভূত টিম ডেভিড। শেষ ওভারে জয়ের জন্য যখন মুম্বাইয়ের দরকার ১৭ রান, তখন ডেভিড হোল্ডারের প্রথম তিন বলে টানা তিন ছক্কা মেরে দলকে জয় এনে দেন। তাঁর ৩২১.৪২ স্ট্রাইক রেটে খেলা অবিশ্বাস্য এই ইনিংস সাজিয়েছেন ২টি চার আর ৫ ছক্কায়। তাঁর ১৪ বলে ৪৫ রানের ইনিংসের উপর ভর করেই রাজস্থানের বিপক্ষে দুর্দান্ত এক জয় পায় মুম্বাই। এবারের আইপিএল আসরে মুম্বাইয়ের সবচেয়ে দামি বিদেশি ক্রিকেটার হিসেবে নাম লেখান ডেভিড। মুকেশ আম্বানির দলটি সিঙ্গাপুরী এই বিদেশি ক্রিকেটারকে দলে ভিড়িইয়েছিলো ৮.২৫ কোটি রুপিতে। কিন্তু দাম অনুযায়ী ডেভিডের ব্যাটে ধারাবাহিকতা ছিল না। ব্যাট হাতে খুব একটা সুবিধা করতে পারছিলেন না তিনি তবে ঠিকই একটা দারুণ ম্যাচের অপেক্ষায় ছিলেন। কাল রাজস্থান রয়্যালসের বিপক্ষে সেই সুযোগটিই পেয়ে গেলেন। দলের প্রয়োজনের মুহূর্তে ঝলসে উঠল তাঁর ব্যাট। অনেক দিন ধরেই এমন একটা ইনিংস খেলতে চেয়েছিলেন ডেভিড। কাল ম্যাচ শেষে ডেভিড বলেছেন সে কথাই, ‘আমি অনেক দিন ধরেই এমন একটা ইনিংস খেলার অপেক্ষায় ছিলাম। শেষ ওভারে আমি একটু সামনে এগিয়ে গিয়ে খেলতে চেয়েছি। চেয়েছি বলের অ্যাঙ্গেল কমিয়ে আনতে আর শট খেলতে। শেষের দিকে ব্যাটিং করার মজাই আলাদা। এমন জয়ের অনুভূতিটা সত্যিই অনন্য।’দ্বিতীয় ইনিংসের শুরুতে ২১৩ রানের সুবিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ওপেনিংয়ে আজও ব্যাট হাতে ব্যর্থ হন ক্যাপ্টেন রোহিত শর্মা। প্রথমেই সন্দীপ শর্মার বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন হিটম্যান খ্যাত এ ওপেনার। এরপর ব্যাট করতে আসেন ক্যামেরণ গ্রিন। বল হাতে গ্রিন আজ খারাপ পারফরমেন্স করলেও, ব্যাট হাতে ভক্তদের মন কাড়লেন তিনি। কিছুক্ষণ পর ঈশান কিষাণ বড় শটের সন্ধানে ২৮ রান করে আউট হন। পরবর্তীতে গ্রিন ও সূর্য কুমার যাদবের দাপটে কিছুমুহুর্তের জন্য ম্যাচে এগিয়ে ছিল মুম্বাই ইন্ডিয়ান্স। কিন্তু গ্রিন ও সূর্য মাঠ ছাড়লে ম্যাচের ছবি বদলে যায়। ৫৫ রানের দুরন্ত ইনিংস খেলেন সূর্য এবং অন্যদিকে ৪৪ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন গ্রিন। তারপর ব্যাট হাতে জয়ের জন্য ক্রিজে লড়ে যাচ্ছিলেন তিলক বর্মা এবং টিম ডেভিড। তিলক বর্মা ম্যাচটিকে ধরে খেললেও অপরদিকে টিম ডেভিডের ১৪ বলে ৪৫ রানের ইনিংসের উপর ভর করে টুর্নামেন্টের চতুর্থ জয় তুলে নেয় মুম্বাই ইন্ডিয়ান্স।এর আগে প্রথম ইনিংসের শুরুটা অসাধারণ হয় রাজস্থানের। প্রথম উইকেটে ৭২ রানের পার্টনারশিপ করে জয়সওয়াল এবং জশ বাটলার। পরে বাটলার ১৮ রানে আউট হয়ে গেলেও জয়সওয়াল এক প্রান্ত আগলে রেখে তুলে নেন নিজের আইপিএল ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। মাত্র ৬২ বলে ১২৪ রান করেন ভারতের অনুর্ধ-১৯ বিশ্বকাপে খেলা এই ক্রিকেটার। তাঁর একার ইনিংসে ভর করে ২১২ রানে পৌঁছায় রাজস্থান রয়্যালস।

Latest News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
Durbin News

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
Durbin News

সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

অন্যতম শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়
Durbin News

সহজ কিস্তির ফাঁদ, ০% সুদে ভিভোর ১০ শতাংশ বাড়তি আদায়!

‘সহজ কিস্তি’, ‘০% সুদ’ গ্রাহক আকৃষ্ট করতে এমন প্রচারণার আড়ালে স্মার্টফোন কিনতে গিয়ে শেষ পর্যন্ত বাড়তি টাকা গুনতে হচ্ছে কেন? চীনা স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের কিস্তি বিক্রয়ব্যবস্থা নিয়ে এমন প্রশ্নই এখন সামনে এসেছে। ৯ মাসের কিস্তিতে স্মার্টফোন কিনতে গিয়ে নগদ মূল্যের তুলনায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে গ্রাহককে। অথচ প্রচারণায় বলা হচ্ছে ‘০% সুদ’।

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’
Durbin News

তরুণদের কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ইউসেপ বাংলাদেশের ‘জব ফেয়ার ২০২৬’

দক্ষতা, কর্মসংস্থান এবং শিল্পখাতের চাহিদার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’, যার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউসেপ বাংলাদেশ। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত অল্টারনেটিভ লার্নিং প্রজেক্ট (ALP) এবং জিআইজেড-এর Advantage প্রজেক্ট-এর আওতায় অনুষ্ঠিত এ আয়োজন তরুণদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ উন্মোচনের পাশাপাশি নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের এক ছাদের নিচে নিয়ে আসে।

Popular News

বেতন কত
Durbin News

একজন প্রাইমারি শিক্ষকের বেতন কত?

শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।

durbin news.webp
Durbin News

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যা ও নিখোঁজ ঘটনায় গ্রেপ্তার রুমমেট, যা জানা গেল পুরো ঘটনা

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।

download
Durbin News

একজন মেরিন ইঞ্জিনিয়ারের বেতন কত? কিভাবে একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়া যায়?

তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।

kalbela_2022-10_e5083258-83c9-444a-9850-ad00a41db300_Fire_service
Durbin News

ফায়ার সার্ভিসে বেতন কতো? কী কী সুবিধা পান তারা?

অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।

Ad