

ছোটন বিশ্বাস, খাগড়াছড়ি প্রতিনিধি।।খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পর্যটকবাহি পিকআপ - বাস মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরো অন্তত ১৫জন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশংকাজনক। বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে মাটিরাঙ্গার সাপমারা এলাকায় এ দূর্ঘটনা ঘটে।খাগড়াছড়ি প্রতিনিধি জানান নিহতরা খাগড়াছড়ি জেলা শহরের বসুন্ধরা এলাকার বাসিন্দা মৃত গৌরাঙ্গ ঘোষের স্ত্রী অনিমা ঘোষ (৬৫)ও মৃত ননী গোপাল গুহের স্ত্রী প্রীতি বালা গুহ (৪৫)।স্থানীয়রা জানান, খাগড়াছড়ি থেকে যাত্রী নিয়ে একটি পিকআপ জেলার গুইমারা যাচ্ছিল। রাস্তায় বিপরীত দিক থেকে আসা একটি পর্যটকবাহি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটনা ঘটে। এতে পিকআপে থাকা দুই নারীর ঘটনাস্থরে মৃত্যু হয়। আহত হয় আরো অন্তত ১৫জন। স্থানীয়রা হতাহতের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতারে নিয়ে আসে। খাগড়াছড়ি সদর হাসপাতালের চিকিৎসক ডা: শহিদুজ্জামান জানান, হাসপাতালে আনার আগে দুইজন নিহত হয়েছে। অনেকে আহত হলেও ৫জনের অবস্থা আশংকাজনক। খাগড়াছড়ির পুলিশ সুপার মুক্তা ধর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন ঘাতক বাসটি আটক করা হয়েছে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।