হেড অফ ডিজিটাল মিডিয়া


আরএম সেলিম শাহী, স্টাফ রিপোর্টার: দ্বায়িত্ব পালনে অবহেলার দায়ে শেরপুরের ঝিনাইগাতী দাখিল পরীক্ষার কেন্দ্র সচিব, হল সুপার ও ৫শিক্ষককে অব্যহতি, ২ শিক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। বৃহস্পতিবার (২২ফেব্রুয়ারি)গণিত পরীক্ষা চলাকালে দ্বায়িত্ব পালনে অবহেলার দায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্টেট মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভুইয়া এ দন্ডাদেশ দেন। অব্যাহতিপ্রাপ্তরা হলেন, কেন্দ্র সচিব ও দিঘীরপাড় ফাযিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ উবায়দুল ইসলাম, হল সুপার ও দারুল ইসলাম দাখিল মাদ্রাসার সুপার হযরত আলী,পানবর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সহকারি শিক্ষক মো. রফিকুল ইসলাম, হলদীবাটা ইসলামিয়া দাখিল মাদ্রাসার সহকারি শিক্ষক মো. রাজিবুল ইসলাম, গজারীকুড়া ভারুয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সহকারি শিক্ষক মো. নাজমুল হাছান, নাচনমহুরী ইসলামিয়া দাখিল মাদ্রাসার সহকারি শিক্ষক মো. আব্দুল্লাহ, বিলাশপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সহকারি শিক্ষক মোর্শেদা বেগম। পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে দারুল ইসলাম দাখিল মাদ্রাসার দুই শিক্ষার্থীকে বহিস্কার করা হয়।জানা গেছে, বৃহস্পতিবার গণিত পরীক্ষা চলাকালীন সময়ে অব্যাহতিপ্রাপ্তরা তাদের উপর অর্পিত দ্বায়িত্ব পালনে ব্যর্থ হওয়ায় তাদেরকে এ দন্ডাদেশ প্রদান করা হয়।এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্টেট মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভুইয়া জানান, পরীক্ষা চলাকলীন সময়ে পরীক্ষার সাথে যুক্ত কোন কর্মকর্তা বা কর্মচারির দ্বায়িত্ব অবহেলা কোন ভাবেই কাম্য নয়। সুন্দর ও সুষ্ট পরিবেশে বাকি পরীক্ষাগুলো সম্পন্ন করা হবে বলেও জানান তিনি।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।