

আরএম সেলিম শাহী, স্টাফ রিপোর্টার:শেরপুরে স্থানীয় মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের দ্রুত গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী। ১৮ মার্চ সোমবার দুপুরে জেলার সদর উপজেলার বলাইয়েরচর ইউনিয়নের জঙ্গলদী গ্রামের আমতলী চৌরাস্তা মোড়ে এলাকাবাসী ও বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, বলাইয়েরচর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আফরোজ আলী, ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মো.নজরুল ইসলাম,দুলাল উদ্দিন পীর প্রমুখ।মানববন্ধনে বক্তারা বলেন,সদর উপজেলার বলাইয়েরচর ইউনিয়নের জঙ্গলদী ও আমতলী চৌরাস্তা মোড় এলাকার বাসিন্দা মাদক ব্যবসায়ী মো. চাঁন মিয়া, মো.রফিকুল ইসলাম, জঙ্গলদী গ্রামের মো.আবুল কাশেম, মো.মুনছুর মিয়া, মো.নবিবুল মিয়া, মো.মোশারফ, মো.রুবেল মিয়া, মো. মামুন মিয়া, মো,লাল চাঁন মিয়া, মো.আব্দুল লতিফসহ বেশ কিছু সংঘবদ্ধ মাদক ব্যবসায়ীরা এ এলাকায় হেরোইন, ইয়াবা ট্যাবলেট, ফেনসিডিল ও গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদক দীর্ঘদিন ধরে অবাধে বিক্রয় করে আসছে। বিভিন্ন এলাকা থেকেও মাদকসেবীরা এসে মাদক কিনে নিয়ে যায়। মাদক ব্যবসায়ী ও সেবীদের পদচারণায় এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছেন। সেই সাথে এলাকার কৃষক পরিবারের স্কুল, কলেজপড়ুয়া সন্তানদের নিয়ে অভিভাবকরা চিন্তিত হয়ে পড়েছেন। তাই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ীদের তালিকা তৈরি করে দ্রুত গ্রেপ্তার ও তাদের বিচারের মুখোমুখি করার দাবিতে প্রশাসন বরাবর লিখিত অভিযোগও দেওয়া হয়েছে। ওই তালিকা অনুযায়ী দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান বক্তারা।মানববন্ধন শেষে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা এতে অংশ গ্রহন করেন।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।