
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য (ভিসি) শরফুদ্দিন আহমেদের বিরুদ্ধে শনিবার, ২৩ মার্চ, ২০২৪, বিক্ষোভ করেছেন শিক্ষক-কর্মচারীরা। তারা তার ব্যক্তিগত সহকারীকে লাঞ্ছিত করার এবং মেয়াদ শেষ হওয়ার আগে শতাধিক নিয়োগে দুর্নীতির অভিযোগ তোলেন।শিক্ষক সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) অভিযোগ করেছে, ড. শরফুদ্দিন তার ব্যক্তিগত সহকারী রাসেল আহমেদকে চড় মেরে অফিস থেকে বের করে দিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড শাখা থেকে আরও একজনকে মারধর করে বহিষ্কার করা হয়েছে বলেও দাবি করেন তারা।স্বাচিপ নেতারা অভিযোগ করেন, ভিসি শরফুদ্দিন ২৮শে মার্চ মেয়াদ শেষ হওয়ার আগেই বিপুল সংখ্যক শিক্ষক ও কর্মকর্তা নিয়োগ করছেন। এসব নিয়োগে দুর্নীতি জড়িত বলে সন্দেহ করছেন তারা।ভিসি অবশ্য লাঞ্ছনার অভিযোগ অস্বীকার করেছেন এবং বলেছেন যে তিনি বিষয়টি নিয়ে আইন প্রয়োগকারী সংস্থার সাথে কথা বলবেন। তিনি আরও বলেন, নতুন উপাচার্যের নাম ঘোষণার আগেই নিয়োগের সিদ্ধান্ত ও অনুমোদন দেওয়া হয়েছিল।স্বাচিপ বলেন, নতুন ভিসি হিসেবে অধ্যাপক ড. মোঃ নুরুল হকের নিয়োগকে তারা স্বাগত জানান এবং ভিসি শরফুদ্দিনকে পরবর্তী নিয়োগ থেকে বিরত থাকার আহ্বান জানান।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।