

সোহাগ মিয়া, রাজবাড়ী : রাজবাড়ী সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের বড়নুরপুর গ্রামে পিতার ওয়ারিশ সম্পত্তিতে ঘর নির্মাণ করতে গেলে বেগম(৪৯) নামে এক প্রবাসী ফেরত নারীকে লোহার রড দিয়ে পিটিয়ে জখম করেছে আপন ভাই ও ভাবী। আহত অবস্থায় ৩দিন রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গত ১৮ই মার্চ এ ঘটনায় রাজবাড়ী সদর থানায় ভাই-ভাবীদের লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী বেগম। ২৭ মার্চ বুধবার সকালে সরজমিনে গিয়ে দেখা যায়, বেগমের বাবার ভিটার উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছে। এ সময় তাকে কান্না করছেন কেনো এমন প্রশ্ন করা হলে তিনি জানান, আমার বাবার রেখে যাওয়ার সম্পত্তির উপর আমি ঘর নির্মাণ করতে গেলে আমার আপন ভাই ভাবি ও ভাতিজারা এসে আমাকে মারধর করে। আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বিচার চাই। আমার ভাই ভাবিদের যেন শাস্তি হয়। এবং আমি আমার বাবার ভিটার উপর যেন আমার শেষ ঠিকানা করতে পারি। এলাকাবাসী জানান, বেগম বিদেশ থেকে যা টাকা উপার্জন করেছিল। সব টাকায় তাদের ভাইদের খাওয়াইয়া দিয়েছে। এখন আর বেগমের কাছে টাকা পয়সা নেই। যে অন্য কোন জায়গায় গিয়ে জমি কিনে ঘর বাঁধবেন। এখন তার বাবার রেখে যাওয়া সম্পত্তির উপর ঘর তিনি করতে চান। তারা আরো জানান স্থানীয় চেয়ারম্যান মেম্বাররা তাকে ঘর করতে বলেছেন। কিন্তু ভাই ভাতিজাদের জন্য তিনি ঘর করতে পারছেন না । রাজবাড়ী সদর থানা সূত্রে জানা যায়, বেগমকে পিটিয়া আহত করার ঘটনাকে কে কেন্দ্র করে সদর থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে। ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।