

উন্নত জীবন ও অর্থের প্রলোভন দেখিয়ে অবৈধভাবে নৌকায় করে ইতালিতে মানব পাচারের সময় তিউনিসিয়া উপকূলে ৮ জন বাংলাদেশি নিহতের ঘটনায় মানব পাচারকারী চক্রের মূলহোতাসহ দুইজনকে গ্রেফতার করেছে র্যাব। তারা হলেন- যুবরাজ কাজী (২৪) ও কামাল (৩৮)। এসময় তাদের কাছ থেকে একটি ভিসা কার্ড এবং নগদ ৭ হাজার ১৬৪ টাকা উদ্ধার করা হয়। সোমবার (২২ এপ্রিল) দুপুরে বিষয়টি জানান র্যাব-১ এর সহকারী পরিচালক (অপস্ এবং মিডিয়া অফিসার) ও সহকারী পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান। মানব পাচার চক্রের মূল হোতা র্যাবের হাতে গ্রেফতারতিনি জানান, ভুক্তভোগী সজল বৈরাগীকে (২৫) বিদেশে যাওয়ার জন্য পূর্ব পরিচিত যুবরাজ কাজী প্রস্তাব দেন। তার বাবা মো. মোশারফ কাজীর মাধ্যমে বৈধপথে ইতালি পাঠানোর ব্যবস্থা করবে। বিনিময়ে তাকে ১৪ লাখ টাকা দিতে হবে। এরপর সজল তার প্রস্তাবে রাজি হয়ে ২০২৩ সালের ১৭ নভেম্বর গোপালগঞ্জের নিজ বাসায় বড় ভাই সুধীর বৈরাগীকে নিয়ে আড়াই লাখ টাকা ও পাসপোর্ট দেন। এরপর গেল বছরের ৩০ ডিসেম্বর ইতালি যাওয়ার কথা বলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়ে যান। সেখানে বিমানবন্দরের মেইন গেটে ঢোকার আগেই তার কাছ থেকে আরও ৫ লাখ টাকা নেন যুবরাজ কাজী। পরে সজলের ভাইয়ের কাছ থেকে চলতি বছরের ৮ জানুয়ারি আরও সাড়ে ৬ লাখ টাকা নেওয়া হয়। কিন্তু দীর্ঘদিন হলেও সজল বৈরাগীর খোঁজ পাচ্ছিল না পরিবার। সম্প্রতি তারা জানতে পারেন যে, গত ১৪ ফেব্রুয়ারি ভূমধ্যসাগরে ইতালি যাওয়ার সময় একটি ডিঙ্গি নৌকা তিউনিশিয়া উপকূলে ডুবে গেলে সজল বৈরাগীসহ বাংলাদেশি ৮ জনের মৃত্যু হয়েছে। পরে তার ভাই বিমানবন্দর থানায় একটি মানবপাচারের মামলা করেন। সেই মামলায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে। তিনি আরও জানান, মামলার পর থেকে তারা গোপালগঞ্জ জেলার মুকসুদপুরের রাঘদী ইউনিয়ন এলাকায় আত্মগোপন ছিলেন। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।