

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় একটি আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ৭ জনকে আটক করেছে পুলিশ।শনিবার (২৭ এপ্রিল) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যম এ তথ্য নিশ্চিত করেছেন আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নূরে আলম। এর আগে, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পৌরসভার সড়ক বাজারের ভূঁইয়া আবাসিক হোটেল থেকে তাদেরকে আটক করা হয়।আটককৃতরা হলেন ভূঁইয়া আবাসিক হোটেলের মালিক উপজেলার দক্ষিণ ইউনিয়নের ছোট কুড়িপাইকা গ্রামের মৃত রেয়াছত আলী ভূঁইয়ার ছেলে মো. জসীম ভূঁইয়া (৫০), গাজীপুর জেলার মোগর খাল এলাকার ছায়েম মিয়ার ছেলে নাঈম ভূঁইয়া (৪০), ব্রাহ্মণবাড়িয়া সদর ঘাটিয়ারা গ্রামের হুমায়ূন কবিরের ছেলে মো. আশিক মিয়া (২২), বিজয়নগর উপজেলার মেরাসানী সরদার পাড়ার মৃত আ. নুর এর ছেলে আ. রহিম (৪৫), ঢাকার মৃত জিন্নাত আলীর মেয়ে মোছা. বৃষ্টি আক্তার (২৪), হবিগঞ্জ জেলার মাধবপুর থানার মীরনগর গ্রামের আউয়াল মিয়ার মেয়ে স্মৃতি আক্তার (২৪) ও বিজয়নগর উপজেলার মির্জাপুর এলাকার মৃত নুর মিয়ার মেয়ে ঝুমা আক্তার (২৯)।আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নূরে আলম জানান, এ আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ হচ্ছে এমন খবর পেয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।