

কুড়িগ্রাম প্রতিনিধিঃকুড়িগ্রামের রাজারহাটে মন্দিরে হামলা চালিয়ে রাধাকৃষ্ণের মূর্তি ভাংচুর করে নিয়ে যাওয়ার ঘটনায় পুলিশ যুবরাজ(৫২) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। ঘটনাটি ঘটেছে, সোমবার(২৯এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ছিনাই ইউনিয়নের মীরের বাড়ি গ্রামে। পুলিশ ও এলাকাবাসীরা জানান, ওই গ্রামের সুবল চন্দ্র রায়ের পারিবারিক মন্দিরে একদল দূর্বৃত্ত দেশীয় অস্ত্রে-সস্ত্রে সর্জ্জিত হয়ে এসে হামলা ও রাধাকৃষ্ণ প্রতিমা ভাংচুর করে প্রামান লোপাটের জন্য প্রতিমাটি নিয়ে চলে যায়। কিন্তু প্রতিমার ভাংগা কিছু অংশ ফেলে যায়। এ সময় মন্দিরের ১৮শতক জমি অবৈধভাবে দখল করে টিন দিয়ে ঘেরাও করে। এলাকাবাসীরা ৯৯৯এ ফোন করলে রাজারহাট থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যত্য পেয়ে যুবরাজ মিয়া (৫২) কে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। গ্রেফতারকৃত যুবরাজ লালমনিরহাট সদরের মীরের বাড়ি গ্রামের মৃত রহিমউল্ল্যাহর ছেলে। এ ঘটনায় রাজারহাট থানায় একটি মামলা দায়ের হয়েছে। মামলা নম্বর ২৫। সুবল চন্দ্র বলেন, ওই মন্দিরে নিয়মিত রাধাকৃষ্ণ পূজা হয়। জমিটি আমার বড়ভাই সুবাস চন্দ্রের কাছ থেকে ক্রয় করেছি। সে জমি হঠাৎ করে যুবরাজ দলবল নিয়ে এসে দখল হামলা চালিয়ে দখল করে। এ বিষয়ে রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিবোধমান জমি যুবরাজের আদালতের ডিক্রি ছিল। আদালত বিষয়টি স্থানীয়ভাবে কিংবা কমিশন করে নিস্পত্তি করার কথা বলেছে। কিন্তু যুবরাজ তা না করে বেআইনিভাবে দখল নেয়ার চেষ্টা চালায়। মন্দিরের মূর্তি ভাংচুরের বিষয়টি এলাকার লোকজন স্বাক্ষ্য দিয়েছে। এলাকার হিন্দুধর্মাবলম্বীরা যুগল প্রতিমা ফেরত চেয়ে ঘটনার সাথে জড়িতদের শাস্তির দাবী জানিয়েছেন।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।