

কাউনিয়া(রংপুর) প্রতিনিধিঃ রংপুরের কাউনিয়ায় জাল ব্যান্ডরোল সহ নকল বিড়ি উদ্ধার সহ ১ জনকে আটক করেছে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট রংপুরের একটি দল। কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, রংপুর এর কমিশনার মহোদয়ের নিকট গোপনে নকল আজিজ বিড়ি তৈরি হচ্ছে এ রকম সংবদের ভিত্তিতে গত ২৯/৪/২০২৪ খ্রি: তারিখে আনুমানিক বিকাল ৪.৩০ ঘটিকায় রংপুর বিভাগীয় দপ্তরের উপ কমিশনার মোহাম্মদ সাইদুল ইসলাম এর নেতৃত্বে একটি নিবারক দল জমচওরা, নয়ার বাজার, হারাগাছ-এর একটি বাড়িতে অভিযান পরিচালনা করে জাল ব্যান্ডরোল সহ নকল বিড়ি উদ্ধার করেন।অভিযান পরিচালনার সময় আজিজ বিড়ির ম্যানেজারসহ আরো ৪/৫ জন কর্মচারী উপস্থিত ছিলেন। অভিযানে মোঃ আব্দুল ওয়াদুদ মিয়া, পিতা: মো আলতাব হোসেন নামক এক ব্যক্তিকে নকল আজিজ বিড়ি ও মায়া বিড়ি বানানো অবস্থায় হাতে-নাতে আটক করে। অভিযানস্থল থেকে নকল সদৃশ ব্যান্ডরোল সংযুক্ত অবস্থায় ৬৬৮০ প্যাকেট নকল আজিজ বিড়ি এবং ১৩০০ প্যাকেট নকল মায়া বিড়ি সর্বমোট ৭৯৮০ প্যাকেট নকল ব্যান্ডরোল জব্দ করে আটককৃত ব্যক্তিকে বিভাগীয় দপ্তর রংপুরে নিয়ে এসে স্পেশাল পাওয়ার এ্যাক্ট ১৯৭৪ অনুযায়ী ফৌজদারী মামলা দায়েরপূর্বক তাকে হারাগাছ (মেট্রো) থানায় সোপার্দ করা হয়। এ বিষয়ে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, রংপুর এর কমিশনার মহোদয় ড. নাহিদা ফরিদী এর সাথে টেলিফোনে কথা হলে তিনি বলেন যে, নকল ব্যান্ডরোল ও নকল বিড়ির বিষয়ে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, রংপুর জিরো টলারেন্স নীতি গ্রহন করেছে যা অব্যাহত থাকবে। এছাড়া, আজিজ বিড়ির প্রতিনিধির সাথে কথা বললে তারা জানান রংপুর ভ্যাটের এ ধরণের অভিযান অব্যাহত থাকলে তারা সরকারকে আরো বেশি রাজস্ব দিতে পারবে। রংপুর ভ্যাটের এ ধরণের অভিযানে সাধারণ বিড়ি ব্যবসায়ীদের মধ্যে স্বস্থি বিরাজ করছে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।