

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে একটি বাড়িতে বিপুল পরিমাণ জাল টাকাসহ তিনজন গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বৃহস্পতিবার (২ মে) দিবাগত রাতে উপজেলার কামালমুড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতাররা হলেন, চাঁদপুরের ফরিদগঞ্জ থানার আদশা গ্রামের মৃত আব্দুর রশিদ হাজীর ছেলে মো. রাসেল হাজী (৩২), ফেনীর সদর উপজেলার আকরামপুর গ্রামের আবুল কালামের ছেলে আলমগীর হোসেন (৩৪) ও ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের কামালমুড়া গ্রামের শাহাবুদ্দিনের ছেলে মো. সানি মিয়া (১৯)।র্যাব-৯ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মশিহুর রহমান সোহেল জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর থানার কামালমোড়া এলাকার একটি বাড়িতে বিশেষ অভিযান পরিচালনা করে র্যাব। অভিযানে বাংলাদেশি চার লাখ ৮৮ হাজার পাচঁশত টাকা মূল্যমানের জাল টাকা উদ্ধার করা হয়। এসময় জাল নোট তৈরির স্ক্যানার সংযুক্ত কালার প্রিন্টার, প্রিন্টারের পাউডার কালি, জাল নোট তৈরির জন্য ব্যবহৃত সাদা কাগজ, হার্ড ড্রাইভ, কী বোর্ড, মাউস, মাল্টিফ্লাগসহ ইলেকট্রিক ক্যাবল, এন্টি কাটার এবং খালি জারিকেনসহ আরও বিভিন্ন মালামাল পাওয়া যায়। সেখান থেকে জাল নোট প্রস্তুতকারী ও বাজারজাতকারী চক্রের তিনজন সদস্যকে গ্রেফতার করা হয়।তিনি আরও জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃতদের মামলা দায়েরের পর আসামী ও জব্দকৃত জাল টাকা এবং জাল নোট তৈরির সরঞ্জামাদিসহ বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও এ চক্রের অন্যান্য সদস্য এবং যে কোনো পর্যায়ের জাল নোট প্রস্তুতের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেফতারে র্যাবের গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।