

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় নার্সারি থেকে ফল চুরি করাকে কেন্দ্র করে রাতের অন্ধকারে নার্সারিতে থাকা প্রায় ১০ লাখ টাকার বিভিন্ন প্রজাতির গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। সোমবার রাতে উপজেলার মেহারী ইউনিয়নের যমুনা গ্রামে বিসমিল্লাহ নার্সারিতে এ ঘটনা ঘটে।এ ঘটনায় মঙ্গলবার (১৪ মে) রাতে ভুক্তভোগী মঈন উদ্দিন ৭ জনকে আসামি করে কসবা থানায় অভিযোগ দায়ের করেছেন।মামলার অভিযোগ সূত্রে জানা যায়, নার্সারি মালিক মঈন উদ্দিনের নার্সারিতে ফল চুরি করে নিয়ে যাওয়ার সময় বাধা দিলে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে নার্সারিতে এসে অশ্লীল গালিগালাজ করে এবং ভয়ভীতি প্রদর্শন করে। এ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন সোমবার রাতের অন্ধকারে নার্সারিতে ঢুকে বিভিন্ন জাতের ফলের চারা কেটে ফেলে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয় নার্সারির মালিকের। প্রতিপক্ষের লোকজন গাছ কেটেই ক্ষান্ত হননি বিভিন্ন গাছে থাকা ফলও নষ্ট করেছেন।এ বিষয়ে জানতে চাইলে প্রতিপক্ষের নুরুল হকের স্ত্রী মাহমুদা আক্তার জানান, গত শুক্রবার আমার মেয়ে তামান্না আক্তার (১৩) ও নুরুল হকের মেয়ে সাইমা আক্তার (১১) নার্সারিতে ফুলের টব ক্রয় করতে যায়। এ সময় ঝরে পড়া কিছু ফল কুড়িয়ে নেয়। এ সময় নার্সারির মালিক মঈন উদ্দিন এবং তার স্ত্রী ক্ষিপ্ত হয়ে তাদেরকে ঘরে আটকে রেখে মারধর করেন। তাদের মারধরে শিশুরা অসুস্থ হয়ে পড়ে। এ ঘটনায় প্রতিপক্ষ নুরুল হকের স্ত্রী মাহমুদা আক্তার ৪ জনকে আসামি করে কসবা থানায় অভিযোগ দায়ের করেন।তিনি আরও জানান, নার্সারির গাছ কাটার ঘটনাটি তাদের সাজানো।কসবা থানার ওসি মো. রাজু আহাম্মদ জানান, ‘অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।