

সিরাজগঞ্জ প্রতিনিধিসিরাজগঞ্জের: তাড়াশে অভিযান চালিয়ে ২১৬ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করা হয়েছে। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে। শুক্রবার ভোরে ঢাকা- রাজশাহী মহাসড়কের তাড়াশ উপজেলার চর হামকুড়িয়া এলাকায় এ অভিযান চালানো হয়।আটক আসামীরা হলেন, কুমিল্লার দেবীদ্বার থানার রাজাকাচর এলাকার নুরু মিয়ার ছেলে আল আমিন (২২) ও বাঙ্গরা বাজার থানার রাজা চাবিতলা এলাকার ইম্মত আলীর ছেলে এরশাদ ওরফে হৃদয় (২৭)।তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাবের কাছে তথ্য আসে তাড়াশের চর হামকুড়িয়া এলাকা দিয়ে একটি কাভার্ড ভ্যানের ভিতরে অভিনব কায়দায় বিপুল পরিমাণ গাঁজা পাচার করা হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে ঢাকা-রাজশাহী মহাসড়কে একটি চেকপোষ্ট বসানো হয়। পরে একটি পিকআপ গাড়িতে তল্লাশী চালিয়ে ২১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় দুইজনকে আটক করা হয়েছে। তিনি আরও জানান, আটক আসামীদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলার সন্ধান পাওয়া গেছে। আটক হওয়া আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করে উদ্ধার হওয়া আলামতসহ তাদেরকে তাড়াশ থানায় হস্তান্তর করা হয়েছে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।