

রাব্বি হাসান হৃদয়, সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জ কামারখন্দ উপজেলার কাজিপুরা এলাকায় মসজিদের সামনে গাঁজা চাষের অভিযোগে আশরাফুল ইসলাম বাদল নামের এক যুবককে আটক করা হয়েছে। এ সময় র্যাব-১২ সদস্যরা বাগান থেকে বিপুল পরিমান গাঁজা গাছ উত্তোলনপুর্বক জব্দ করেছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার কাজিপুরা গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় গ্রামের শত শত নারী-পুরুষ গাঁজা গাছ দেখতে ভীড় জমায়। র্যাব-১২ অতিরিক্ত পুলিশ সুপার ওসমান গনি জানান, কাজিপুরা গ্রামে মসজিদের সামনে একটি বাগানে গাঁজা গাছ চাষ করা হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে প্রায় ২ কাঠা জমির উপর বড় বড় আকৃতির গাঁজা গাছ দেখতে পাওয়া যায়। পরে স্থানীয়দের সহায়তা গাঁজা গাছগুলো উত্তোলনপুর্বক গাড়ী যোগে র্যাব-১২ কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। তিনি আরো জানান, গাঁজা গাছ চাষের অভিযোগের বাগান মালিক কাজিপুরা গ্রামের মৃত আবু বকর সিদ্দিকের ছেলে আশরাফুল ইসলাম বাদলকে আটক করা হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলেও তিনি জানিয়েছেন।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।