

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সম্পদ বণ্টনের জের ধরে বৃদ্ধ স্বামী আবদুর রহিমের (৭৫) ছুরিকাঘাতে সালেহা (৬০) খাতুন নামে বৃদ্ধার মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (৩০ মে) সকালে উপজেলার খাড়েরা ইউনিয়নের দেলী গ্রামে এ ঘটনা ঘটে।আবদুর রহিম দেলী গ্রামের মৃত সবর আলীর ছেলে। ঘটনার পর আবদুর রহিমকে আটক করেছে পুলিশ।মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।এ ঘটনায় আহত মেয়ে রোকেয়া বেগমকে (৩৮) কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। খোঁজ নিয়ে জানা যায়, বৃহস্পতিবার সকালে বৃদ্ধ আবদুর রহিম সম্পদ বণ্টন নিয়ে মেয়ে রোকেয়ার সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে উত্তেজিত হয়ে পড়েন। পরে রাগ সামলাতে না পেরে হাতের কাছে থাকা ছুরি দিয়ে মেয়েকে আঘাত করার সময় মা সালেহা বেগম এসে সামনে দাঁড়ান। তখন আবদুর রহিমের ছুরিকাঘাতে মা-মেয়ে দুজনই গুরুতর আহত হন। তাদের আর্তচিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে মা-মেয়েকে উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে দুজনকেই কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। কুমিল্লা নেওয়ার পথে মারা যান বৃদ্ধা সালেহা বেগম। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কসবা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাজু আহাম্মেদ।তিনি বলেন, ‘খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বৃদ্ধ আবদুর রহিমকে আটক করা হয়েছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।