

সিরাজগঞ্জ প্রতিনিধিঃসিরাজগঞ্জ সদর উপজেলায় ট্রাকের চাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও তিনজন।শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে সিরাজগঞ্জ-রায়গঞ্জ আঞ্চলিক সড়কে উপজেলার বহুলী ইউনিয়নের আলোকদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে সদর থানার ওসি সিরাজুল ইসলাম জানান।নিহতরা হলেন- রায়গঞ্জ উপজেলার হাটপাঙ্গাসি গ্রামের যোগেশ সাহার ছেলে মহাদেব সাহা (৬০) এবং সদর উপজেলার মুক্তারগাতি গ্রামের আবু তালহার ছেলে আবু উবাইদা (২৪)।আহতদের মধ্যে নিহত মহাদেব সাহার স্ত্রী ঝর্ণা রানীর (৫০) অবস্থা আশঙ্কাজনক। তাকে রাতেই ঢাকায় পাঠানো হয়েছে।ওসি সিরাজুল জানান, শহরের কাঠেরপুল থেকে অটোরিকশাটি যাত্রী নিয়ে রায়গঞ্জের দিকে যাচ্ছিল। আলোকদিয়ায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই যাত্রীর মৃত্যু হয়।আহত হন অটোরিকশার চালকসহ আরও তিনজন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করেন। চালক ও তার সহকারী পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করা হয়েছে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।