

সোহেল রানা,কুড়িগ্রাম: কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় কবর থেকে এক বৃদ্ধার মরদেহ চুরির ঘটনা ঘটেছে। পরে খবর পেয়ে মরদেহ উদ্ধার করেছে পুলিশ।রোববার (২ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন রাজারহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান। এর আগে গতকাল রাত ২টার দিকে উপজেলার চাকিরপশার পাঠক গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। খোঁজ নিয়ে জানা গেছে,রাজারহাট উপজেলার চাকিরপশার পাঠক গ্রামের নুরজাহান বেগম (৭৮) নামের এক বৃদ্ধা চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার (১ জুন) দুপুর পৌনে ১টার দিকে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ওই দিনই বাদ মাগরিব গ্রামের তেঁতুল তলা জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হয়। পরে রাত সাড়ে ১০টার দিকে মৃতের কনিষ্ঠ ছেলে নুরুল হুদা নবাব (৩৫) কবরস্থানে গিয়ে কবরটি উন্মুক্ত দেখতে পান। তিনি পরিবারের সদস্যদের বিষয়টি জানান এবং পরিবারের সদস্যরা আশপাশে অনুসন্ধান করে মরদেহ না পেয়ে উদ্ধারের জন্য জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল দেয়। রাজারহাট থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। একপর্যায়ে পুলিশ কবরস্থানের অদূরে একটি জমিতে অর্ধনিমজ্জিত অবস্থায় মরদেহ খুঁজে পায়। পরে রাত দেড়টার দিকে মরদেহ উদ্ধার করা হয়। পরে যথানিয়মে মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে পরিবারের কাছে হস্তান্তর করে। রাজারহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান,কেউ হয়তো চুরির উদ্দেশ্য মরদেহটি কবর থেকে তুলেছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।