হেড অফ ডিজিটাল মিডিয়া


রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেনের বাড়ীতে ঢুকে একদল সন্ত্রাস বাহিনী হত্যার উদ্দেশ্যে কুপিয়ে মারাত্মক জখম করেছে। তাকে ঢাকা মেডিকেলে স্থান্তর করা হয়েছে।হামলার সময় দেলোয়ারের সাহায্যে এগিয়ে আসা তার ছেলে ঢাকা নটরডেম কলেজের ছাত্র রোহান শেখ (১৭), ছোট ভাই হাসান শেখ (৩৫), ছোট বোন রোজিনা (২০) ও তার স্বামী রাজু (২৫)কে সন্ত্রাসীরা কুপিয়ে জখম করে। চেয়ারম্যান দেলোয়ার সহ গুরুতর আহত ৫ জনকে ঢাকা মেডিকেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। মঙ্গলবার রাত ১১টার দিকে দাদশী ইউনিয়নের শিংগা নিজাদপুর গ্রামে দেলোয়ারের নিজ বাড়ীতে ঢুকে ৩০-৪০ জনের একটি গ্রুপ ওই হামলা চালায়।সরেজমিন অনুসন্ধান কালে দেলোয়ারের বৃদ্ধা মা ও তাদের প্রতিবেশী নজর আলী মোল্লা, আব্দুল কুদ্দুস মোল্লা, মোঃ সোহরাব আলী শেখ, আব্দুল খালেক শেখ, আয়েশা বেগম, আকলিমা খানম, মনোয়ারা বেগম, সৈয়দ আলী মুন্সি, ফারুখ মন্ডল সহ প্রায় শতাধিক নারী পুরুষ জানান, সিংগা বাজারে গরুর হাটে সন্ত্রাসীরা আগের দিন চাঁদা নিতে আসে। চেয়ারম্যান দেলোয়ার চেয়ারম্যান তাদের চাঁদা না দেয়ায় ওই সন্ত্রাসীরা রাতে জোটবদ্ধ হয়ে এসে তার বাড়িতে হামলা চালিয়ে তাকে হত্যা চেষ্টা করে। এ সময় তার পরিবারের লোকজন এগিয়ে এলে তাদেরকেও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে। তারা আরো জানায়, একই কারনে একই কায়দায় এই দাদশী বাজারে ২০০৪ সালে ওই একই স্থানে দাদশী ইউনিয়নের তৎকালীন চেয়ারম্যান আমবাবুকে সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করেছিলো।এবিষয়ে রাজবাড়ী সদর থানা অফিসার ইনচার্জ ইফতেখারুল আলম প্রধান জানান, দাদশী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দেলোয়ার শেকের উপর হামলার ঘটনায় তার পিতা আব্দুল কুদ্দুস শেখ বাদি হয়ে মামলা করেছেন। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি চলছে। মামলার স্বার্থে এর চেয়ে বেশী কিছু তিনি বলতে চাননি।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।