হেড অফ ডিজিটাল মিডিয়া


রাজবাড়ীতে পশুহাটের টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দের জেরে সন্ত্রাসী হামলায় আহত দাদশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার শেকের হামলাকারীদের গ্রফতার ও তার পরিবারের নিরাপত্তার দাবিতে সাংবাদিক সম্মেলন করেছে তার পরিবারের লোকজন।শনিবার সকাল ১১টায় দাদশী ইউনিয়নের নিজাদপুর গ্রামে শেখ ফাউন্ডেশন কার্যালয়ে ওই সম্মেলনে লিখিত বক্তব্য পেশ করেন দেলোয়ার চেয়ারম্যানের ছোট ভাই ও শেখ ফাউন্ডেশনের সভাপতি আঃ বারেক শেখ ও মাওলানা মোঃ জাকির শেখ। এসময় দেলোয়ারের পিতা আঃ কুদ্দুস শেখ ও চাচা মোঃ বিল্লাল শেখ উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্যে তারা জানান, কোরবানির পশুহাটে ৫ লক্ষ টাকা চাঁদা না পেয়ে আকবর খান তার সন্ত্রাসী বাহিনী নিয়ে বাড়ীতে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে দেলোয়ারকে কুপিয়ে হত্যা চেষ্টা করে। এসময় তার সাহায্যে এগিয়ে এলে একজন নারীসহ আরো ৪ জনকে সন্ত্রাসীরা কুপিয়ে জখম করে। বর্তমানে তারা ঢাকা মেডিক্যালে চিকিৎসাধীন রয়েছে। এ ব্যাপারে দেলোয়ারের পিতা বাদি হয়ে ১৮ জন সন্ত্রাসীর নাম উল্লেখ করে রাজবাড়ী সদর থানায় মামলা করেছে। কিন্তু পুলিশ এখনও কাউকে আটক করতে পারেনি। উল্টো সন্ত্রাসীরা বাইরে থেকে মোবাইল ফোনে দেলোয়ারের অন্যান্য ভাইদের হত্যার হুমকি দিয়ে চলেছে। তাই দ্রুত সন্ত্রাসীদের গ্রেফতার করে চেয়ারম্যান দেলোয়ারের হত্যা চেষ্টাকারদের বিচার ও তার পরিবারের নিরাপত্তার দাবি জানান।উল্লেখ্য গত মঙ্গলবার রাত ১১টার দিকে দাদশী ইউনিয়নের চেয়াময়ান শিংগা নিজাদপুর গ্রামে দেলোয়ার শেকের বাড়ীতে ঢুকে আকবর খানের নেতৃত্বে ৩০-৪০ জনের একটি সন্ত্রাসী গ্রুপ চেয়ারম্যান দেলোয়ারকে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। সন্ত্রাসীরা দেলোয়াকে কুপিয়ে মারাত্মক জখম করে। বর্তমান তাকে ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়েছে।হামলার সময় দেলোয়ারের সাহায্যে এগিয়ে আসা তার ছেলে ঢাকা নটরডেম কলেজের ছাত্র রোহান শেখ (১৭), ছোট ভাই হাসান শেখ (৩৫), ছোট বোন রোজিনা (২০) ও তার স্বামী রাজু (২৫)কে সন্ত্রাসীরা কুপিয়ে জখম করে। চেয়ারম্যান দেলোয়ার সহ গুরুতর আহত ৫ জনকে ঢাকা মেডিকেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এবিষয়ে রাজবাড়ী সদর থানা অফিসার ইনচার্জ ইফতেখারুল আলম প্রধান জানান, দাদশী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দেলোয়ার শেকের উপর হামলার ঘটনায় তার পিতা আব্দুল কুদ্দুস শেখ বাদি হয়ে মামলা করেছেন। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি চলছে। মামলার স্বার্থে এর চেয়ে বেশী কিছু তিনি বলতে চাননি।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।