

খাগড়াছড়ি বন বিভাগ ৬টি পাহাড়ি ময়না পাখি উদ্ধার করেছে। শুক্রবার (২৮ জুন,২০২৪ ইং) সকালে খাগড়াছড়ি শান্তি কাউন্টার এ চট্টগ্রাম গামী একটি বাস থেকে পাখি গুলোকে উদ্ধার করা হয়। খাগড়াছড়ি বিভাগীয় বন বিভাগ কর্মকর্তা মোঃ ফরিদ মিঞা জানান, শুক্রবার সকালে গোপন সংবাদের সূত্র ধরে খাগড়াছড়ি শান্তি কাউন্টার এ চট্টগ্রাম গামী একটি বাস এ বন বিভাগের একটি টিম গিয়ে দেখেন ময়না পাখি গুলো বাসের এক কোণায় খাঁচা বন্ধী করে রাখা আছে। কে বা কারা এই পাখি গুলোকে আনলেন জানতে চাইলে কেউ শিখার করেননি। সেক্ষেত্রে কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। পরে পাখি গুলোকে উদ্ধার করে খাগড়াছড়ি বন বিভাগে নিয়ে আসা হয়। পাখিগুলোর এখনো পূর্ণ বয়স হয়নি। উড়তে পারে না। তাই পাখি গুলোকে বন বিভাগের হেফাজতে লালন - পালন করা হবে। আর যখন পূর্ণ বয়স হবে তখন পাখিগুলোকে প্রকৃতিতে অবমুক্ত করা হবে। তিনি আরও জানান, বন্য প্রাণী নিজেদের মতো করে প্রকৃতিতে বেঁচে থাকবে। তাদেরকে কেউ যেন বিরক্ত না করে। এটাই আমাদের একমাত্র লক্ষ্য। আমরা বন্য প্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী, বন্য প্রাণী ধরা, মারা, শিকার করা বা পরিবহন করা এটা একটা গুরুতর অপরাধ। তিনি দেশ দেশবাসীর কাছে বার্তা (মেসেজ) দেন, বন্য প্রাণীকে বাঁচতে দিন, বন্য প্রাণী সাধারণত কাউকে আঘাত করে না। বন্য প্রাণী নিজেদের মত প্রকৃতিতে বিচরণ করবে। এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম প্রকৃতিতে বন্য প্রাণী দেখতে পাবে।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।