

বাশেঁর খুটির মধ্যে অভিনব কায়দায় পাচার করা হচ্ছিলো বিপুল পরিমান গাঁজা। খবর পেয়ে র্যাব-১২ ও র্যাব-১ এর সদস্যরা চেকপোস্ট বসিয়ে ৫৭ কেজি গাঁজাসহ তিনজন মাদক কারবারিকে আটক করেছে। শুক্রবার বিকেলে ঢাকা-রংপুর মহাসড়কের সিরাজগঞ্জের সয়দাবাদ এলাকায় এ অভিযান চালানো হয়।আটক ব্যক্তিরা হলেন, কুমিল্লা জেলার দ্বেবীদার থানার পুয়াবাড়ি মহল্লার আলী আশরাফ এর ছেলে আল-আমিন (২৫), হোসেনপুর এলাকার লোকমান হোসেনের ছেলে সাব্বির হোসেন (১৯) এবং মোরশেদের ছেলে আনিছ আহম্মেদ (২৩)।শুক্রবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানিয়েছেন র্যাব-১২ এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মোঃ ইলিয়াস হোসেন। সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থানাধীন সয়দাবাদ এলাকায় চেকপোস্ট বসিয়ে একটি বলেরো পিকআপ থেকে অভিনব কায়দায় বাশেঁর খুটির মধ্যে থেকে বস্তাবন্দি অবস্থায় ৫৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় ৩ মাদক কারবারিকে আটক করা হয়েছে। আটক আসামীদের বিরুদ্ধে মামলা দায়েরের পর উদ্ধার হওয়া আলামতসহ তাদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র্যাব।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।