

প্রেমিকের দেওয়া আগুনে পুড়ে মারা গেলেন উগান্ডার নারী অ্যাথলেট রেবেকা চেপতেগুই। গত মাসে প্যারিস অলিম্পিকের ম্যারাথনে অংশগ্রহণকারী এই অ্যাথলেটকে সাবেক প্রেমিক পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়ার চার দিন পর বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) তার মৃত্যু হয়।উগান্ডার জন্ম নেওয়া হলেও রেবেকা কেনিয়ায় বসবাস করতেন, এবং এই মর্মান্তিক ঘটনা ঘটেছে কেনিয়ার এলডোরেটর শহরে। আগুন দেয়ার পর রেবেকা সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে ভর্তি হন, যেখানে তার শরীরের ৮০ শতাংশ পুড়ে গিয়েছিল।হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার রাত থেকে তার শরীরের কোনো অঙ্গপ্রত্যঙ্গ কাজ করছিল না, এবং বৃহস্পতিবার ভোরে তার মৃত্যু হয়। প্যারিস অলিম্পিকে মেয়েদের ম্যারাথনে ৪৪তম স্থান অর্জন করা ৩৩ বছর বয়সী রেবেকা চেপতেগুইয়ের মৃত্যুতে উগান্ডা অলিম্পিক কমিটির সভাপতি ডোনাল্ড রুকার শোক প্রকাশ করেছেন।
ওজনে কারচুপি, মাছে কেমিক্যাল ও রং মেশানো, চিংড়িতে জেলি দিয়ে ওজন বাড়ানো এবং ক্রেতাদের সঙ্গে অসদাচরণের মতো গুরুতর অভিযোগ উঠেছে। পাশাপাশি বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও রয়েছে নানা প্রশ্ন।
শুধুমাত্র বেসিক বেতন থাকে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত। অর্থাৎ চাকরির শুরুতে বেসিক বেতন হবে ১১ হাজার টাকা, এরপর সময়ের সাথে সাথে বেড়ে দাঁড়াবে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘটনায় তার রুমমেট ২৬ বছর বয়সী সাবেক ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ) শিক্ষার্থী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির কোনো সন্ধান এখনো মেলেনি।
কুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাতক্ষীরার জেলার, তালা উপজেলার ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ জন ছাত্রীর বাল্যবিয়ে সম্পন্ন হওয়ার চাঞ্চল্যকর তথ্য পেয়েছে উপজেলা প্রশাসন।
তাই বর্তমানে এখন অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারদের কাজ, তাদের বেতন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হতে কি কি যোগ্যতা লাগে, সেসব সম্পর্কে জানতে ভীষণ আগ্রহী। আর তাদের জন্যই আজকের এই বিশেষ আয়োজন।
অন্যান্য বাহিনীর মতো বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সেও বিভিন্ন পদ রয়েছে। এরমাঝে একদম মাঠ পর্যায়ের পদগুলোর নাম হচ্ছে ফায়ার ফাইটার, ডুবুরী, নার্সিং এটেন্ডেন্ট ইত্যাদি। এই তিন পদের বিস্তারিত বিষয় নিয়ে সাজানো হয়েছে আজকের প্রতিবেদন।